হার্ভার্ডরের থেকে সরকারি অনুদানের টাকা ফেরত চেয়ে হুমকি ডোনাল্ড ট্রাম্পের!

করোনা মোকাবিলায় ১.৫ লক্ষ কোটি ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল আমেরিকা। সেই বিপুল আর্থিক প্যাকেজ কয়েক লক্ষ ডলার দেওয়া হয়েছিল বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে। কিন্তু মঙ্গলবার সেই অর্থ ফেরত চাইলেন ট্রাম্প। রীতিমতো হুমকির সুরে তিনি বলেছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যদি টাকা ফেরত না দেয়, তাহলে তিনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে বাধ্য হবেন।

হার্ভার্ডকে ট্রাম্পের হুমকি

হার্ভার্ডকে ট্রাম্পের হুমকি

এই বিষয়ে ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয় উদ্দেশে বলেন, 'হার্ভার্ড, আমাদের অর্থ ফেরত দাও। আমি চাই হার্ভার্ড সরকারকে অর্থ ফেরত দিক। ঠিক আছে? যদি তারা অর্থ ফেরত না দেয়, আমরা অন্য ব্যবস্থা নেব। আমি এটা পছন্দ করি না। ওই অর্থ শ্রমিকদের পাওয়ার কথা। বিশ্বের অন্যতম ধনী প্রতিষ্ঠানগুলির ওই অর্থে ভাগ বসানো উচিত নয়।'

ট্রাম্পকে হার্ভার্ডের জবাব

ট্রাম্পকে হার্ভার্ডের জবাব

এদিকে ট্রাম্পের ওই মন্তব্যের পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তরফে এক টুইট করে জানানো হয়, গত মাসে আমেরিকা গবেষণা খাতে ২২০০ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছিল। তার মধ্যে ওই বিশ্ববিদ্যালয় পেয়েছে ৮৬ লক্ষ ডলার। কোভিড ১৯ মহামারীর ফলে যে ছাত্রছাত্রীরা আর্থিক সংকটে পড়েছিল, তাদের জন্য ওই অর্থ ব্যয় করা হয়েছে।

খুব বাজে অবস্থা ট্রাম্পের দেশের

খুব বাজে অবস্থা ট্রাম্পের দেশের

করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যার নিরিখে সব দেশকে ছাপিয়ে গিয়েছে মার্কিন মুলুক। সবচেয়ে খারাপ অবস্থা নিউ ইয়র্কের। এখানেই আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। তবে গত তিন সপ্তাহে এই প্রথম নিউ ইয়র্কে একদিনে ৫০০-র কম মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। নিউ ইয়র্কের গভর্নরের অ্যান্ড্রু কুমো জানিয়েছেন এই পরিসংখ্যান দেখে কিছুটা আশাবাদী বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+