Donald Trump Arrested: প্রসিডেন্ট নির্বাচনের আগে হুলুস্থূল কাণ্ড মার্কিন মুলুকে, গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফের গ্রেফতার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর বৃহস্পতিবার নির্বাচনে কারচুপি সংক্রান্ত একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। ২০২০ সালে জর্জিয়া নির্বাচনে ফলাফল বদলে দেওয়ার চক্রান্তের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

২০২৪-র প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নিজের মনোনয়ন জমা দিয়েছিলেন। এর আগেই পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের অভিযোগের প্রেক্ষিতে তাঁকে আদালতে হাজিরা িদতে হয়েছিল। যদিও এই গ্রেফতারি ৩০ মিনিট পর্যন্তই স্থায়ী ছিল। তারপরেই জামিন পেয়ে যান ডোনাল্ড ট্রাম্প।

Donald Trump Arrested

যদিও গ্রেফতারির পর আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে ৩০ মিনিট জেলেই কাটাতে হয়েছে। এমনকি মাগশট তুলতেও বাধ্য হয়েছেন তিনি। কারণ সেটাই মার্কিন মুলুকে অপরাধীদের চিহ্নিত করে রাখার নিয়ম। আধঘণ্টা আটলান্টার জর্জিয়ার জেলে কাটাতেও হয়েছে তাঁকে। পরে মোটা টাকা দিয়ে জামিনে মুক্তি পান তিনি।

ইতিমধ্যেই ট্রাম্পের মাগশট নেওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মার্কিন মুলুকে এখন হু হু করে ছড়িয়ে পড়েছে প্রাক্তন প্রেসিডেন্টের মাগশটের ছবি। যা আমেরিকার ইতিহাসে নজিরবিহীন। রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের সদস্যরাই এই ছবি শেয়ার করেছেন।

২০২০ সালে মার্কিন প্রেসিেডন্ট নির্বাচনের সময় কারচুপি এবং চক্রান্তের অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এর আগে স্টর্মি ড্যানিয়েলের মামলায় তাঁকে গ্রেফতার করা হলেও তখন মাগশট নিতে বলা হয়নি। কিন্তু এবার জর্জিয়ার ফুলটন কাউন্টির শেরিফ কড়া নির্দেশ দিয়েছিলেন মাগশট তোলার জন্য। তারপরেই ৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের মাগশট নেয় আটলান্টার ফুলটন জেলকর্তৃপক্ষ। এমনকী প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের হাতের ছাপও নেওয়া হয়েছে। পরে ২০০,০০০ ডলার ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তিপান তিনি।

যদিও নিজের মাগশটের ছবিটি নিজেই শেয়ার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবং লিখেছিলেন তাঁকে বিনা অপরাধে কাউন্টির কুখ্যাত জেলে গ্রেফতার করে রাখা হয়েছে। আমেরিকার রিয়েল এস্টেট সংস্থা রয়েছে ডোনাল্ট ট্রাম্পের। সেক্ষেত্রে তাঁকে আমেরিকার একজন ধনকুবের বলা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+