Donald Trump: পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের, মোদীর সঙ্গে বৈঠকের আগেই চমক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের কিছুক্ষণ আগেই নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোক‍্যাল ট‍্যারিফ অথবা পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করলেন। তিনি বলেছেন যদি কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে শুল্ক চাপায় তাহলে তাঁরাও পাল্টা শুল্ক আরোপ করবেন।

এই পারস্পরিক শুল্ক চাপানোর বিষয়টি বোঝাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে কোনও দেশ যা শুল্ক চাপাবে, ওই একই শুল্ক আমরাও তাদের ওপর আরোপ করব, না একটু কম, না একটুও বেশি। দেশগুলি আমাদের ওপরে শুল্ক চাপাবে। ফলে এটা খুব সহজ যে আমরাও তাঁদের উপরে পাল্টা শুল্ক আরোপ করব।

Donald Trump

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন। এবং তার আগেই ট্রাম্প তাৎপর্যপূর্ণভাবে এই শুল্ক আরোপের বিষয়টি ঘোষণার সময় ভারতের নাম আলাদা করে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, অন্য প্রায় সমস্ত দেশের থেকে ভারতের শুল্কের হার বেশি রয়েছে। ফলে ভারতের ওপর তিনি পাল্টা শুল্ক চাপাবেন কিনা সেটা সময়ই বলবে। তবে তিনি যে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন তা নিশ্চিতভাবেই বলা যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন ঘোষণার ফলে বিভিন্ন দেশের সামনে আলাদা আলাদা ভাবে নতুন অবস্থা সৃষ্টি হল। কারণ তারাও এরপরে চাইলে তাদের শুল্কের পরিমাণ আমেরিকান পণ্যে বাড়াতে পারে। ফলে তখন ডোনাল্ড ট্রাম্প চাপে পড়ে কোন পথে হাঁটেন সেটা দেখার বিষয়।

ট্রাম্প প্রশাসনের এই নতুন শুল্ক চাপানোর ঘোণার ফলে মার্কিন বাজেটে যে ১.৯ ট্রিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে তা কিছুটা কমতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এই ধরনের শুল্ক আরোপ অথবা ভ্যালু অ্যাডেড ট্যাক্স আরোপ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিতে রয়েছে। এবং এই ধরনের শুল্ক আরোপ আদতে বাণিজ্যে নানা ধরনের বাধার সৃষ্টি করে। ফলে আগামী দিনে বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়লে ট্রাম্প প্রশাসন কোন পথে হাঁটে, সেদিকে সকালের নজর থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+