মার্কিন নির্বাচনের সুইং স্টেটে ট্রাম্প ঝড়, আশা জাগিয়েও পিছিয়ে পড়লেন বাইডেন
ফের হোয়াইট হাউজে ফিরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নের জবাব পেতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে প্রাথমিক প্রবণতা আসতে শুরু হতেই মার্কিন নির্বাচনের চিত্রটা অনেকটা সাফ হয়ে যেতে থাকে। এবং এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে যেই ১২টি সুইট স্টেটের উপর নির্ভর করে হার-জিতের ফয়সলা হবে, সেগুলির মধ্যে ৯টিতেই এগিয়ে ট্রাম্প।

সমীক্ষাগুলিতে এগিয়ে ছিলেন বাইডেন
এতদিন পর্যন্ত জাতীয় সমীক্ষাগুলিতে জো বাইডেনের একটানা লিড ছিল, প্রচারের শেষ কিছুদিনে যা একটি সংখ্যায় নেমে এসেছে। কিন্তু ভোটবিশেষজ্ঞ ও পণ্ডিতরা সাবধানী। কারণ ২০১৬ সালের সমীক্ষার ছায়া এখনও বর্তমান। যেখানে হিলারি ক্লিন্টনের জয়ের ভবিষ্যৎবাণী করা হয়েছিল।

মিডওয়েস্টের শিল্পাঞ্চলে এগিয়ে কে?
স্টেটগুলোর মধ্যে রয়েছে মিডওয়েস্টের শিল্পাঞ্চলও, যা চার বছর আগে চমকপ্রদ জয়ের সময় ক্লিন্টনের থেকে ছিনিয়ে নিতে পেরেছিলেন ট্রাম্প। এই অঞ্চল এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর এটা আশ্চর্যের কিছু নয় যে ভোটপর্বের যবনিকা পতনের আগে দুই প্রার্থীই দোলাচলে থাকা স্টেটগুলোর উপর বেশি নজর দিচ্ছেন।

কোন রাজ্যগুলি সুইং স্টেটগু?
মার্কিন রাজনীতিতে নেভাদা, অ্যারিজোনা, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভিনিয়া, মিশিগান, ম্যাইন, উইসকিনসন এবং মিনেসোটা, এই ১২টি স্টেট সুইং স্টেট হিসাবে পরিচিত। এই রাজ্যগুলির মধ্যে ৯টিতেই এগিয়ে ট্রাম্প। অপর দিকে বাইডেন মাত্র ৩টি ব্যাটলগ্রাউন্ড রাজ্যে এগিয়ে রয়েছেন।

ফ্লোরিডা ছাড়াও টেক্সাসে জয় ট্রাম্পের
ফ্লোরিডাকে নিশ্চিতভাবেই ট্রাম্পের মাস্ট উইন হিসেবে দেখা হচ্ছিল। এই স্টেট জিতে নিয়েছেন ট্রাম্প। এদিকে ফ্লোরিডাকে না ধরেও বাইডেনের সামনে জয়ের পথ রয়েছে। পেনসিলভেনিয়াকে দুজনেই পাখির চোখ করেছেন। যদিও এখনও পর্যন্ত ২০ কলেজ বিশিষ্ট পেনসিলভিনিয়াতে এগিয়ে ট্রাম্প, তবে এখানে চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে সময় লাগে। কারণ ডাক যোগে ভোট এসে পৌঁছাতে এই রাজ্যে সময় লাগবে। এবং মনে করা হচ্ছে বেশিরভাগ ডেমোক্র্যাটই ডাক যোগে ভোট দিয়েছেন।












Click it and Unblock the Notifications