মার্কিন নির্বাচন ২০২০ : বাইডেনের ব্যাপক জয় মেনে নিয়েও মচকালেন না ট্রাম্প
মার্কিন নির্বাচন ২০২০ : বাইডেনের ব্যাপক জয় মেনে নিয়েও মচকালেন না ট্রাম্প
অবশেষে হার স্বীকার করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে জো বাইডেনের ব্যাপক জয় স্বীকার করে নিয়েছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি। যদিও তাতে মাথা নোয়াতে রাজি হননি ট্রাম্প। তাঁর মতে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, ভোটে কারচুপি করে জয় হাসিল করেছেন বাইডেন।

গত ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ভোটের ফলে এবং আসন সংখ্যায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অনেকটাই পিছনে ফেলে দেন ডেমোক্র্যাটের জো বাইডেন। এবারের নির্বাচনে তিনি ৫৫ লক্ষেরও বেশি ভোট পেয়েছেন। বিভিন্ন রাজ্যের ইলেক্টোরাল কলেজ পদ্ধতির প্রেক্ষিতে ৩০৬টি ভোট পেয়েছেন বাইডেন। যা প্রয়োজনীয় সংখ্যার (২৭০) থেকে অনেক বেশি।
খাতায়-কলমে জো বাইডেন জয়ী হলেও হার স্বীকার করতে রাজি ছিলেন না আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ফলে সেদেশের নতুন প্রধানকে স্বাগত জানানোর প্রক্রিয়া থমকে রয়েছে বলা চলে। অবশেষে এই ইস্যুতে নীরবতা ভাঙলেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বাইডনকে জয়ী হিসেবে মেনে নিলেন বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি। যদিও মচকালেন না তিনি।
ডেমোক্র্যাট দলের জো বাইডনের জয় ব্যাখ্যা করতে গিয়ে ভোটে কারচুপির অভিযোগ এনেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কোথায়, অতি বামপন্থী দলের চালানো কোনও সংস্থার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া প্রহসনে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি। তাছাড়া যে যে প্রতিশ্রুতি দিয়ে আমেরিকার মসনদে বসতে চলেছেন বাইডেন, সেগুলির কোনও ভিত্তি নেই বলেও দাবি করেছেন ট্রাম্প।












Click it and Unblock the Notifications