ড্রাগ নিচ্ছেন বিডেন, পরীক্ষা করানোর দাবি, প্রতিপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্পের
ড্রাগ নিচ্ছেন বিডেন, পরীক্ষা করানোর দাবি, প্রতিপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্পের
এগিয়ে আসছে প্রেসিডেন্ট নির্বাচন। রাজনৈতিক পারদ চড়ছে আমেরিকায়। ডিবেটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দুই শিবিরে। এরই মধ্যে আবার ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছে বিতর্কে ভাল ফল করার জন্য ড্রাগ নিচ্ছেন প্রেসিডেন্ট
ট্রাম্প।

বিডেনের বিরুদ্ধে অভিযোগ
প্রাইমারি ডিবেট সেশনে বিডেনের দক্ষতাকে ভাল চোখে নিতে রাজি নন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন ডিবেটে ভাল ফল করার জন্য ড্রাগ নিচ্ছেন বিডেন। ট্রাম্পের দাবি বিডেন কোনও দিনই ডিবেটে তেমন ভাল ছিলেন না। কারণ ডেমোক্র্যাটরাই তাঁর বিরুদ্ধে সরব হয়েছিল। তাঁরাই দাবি করেছিল ডিবেট করার যোগ্যতা বিডেনের নেই। কিন্তু তার পরেই বিডেনের বিতর্কে ভাল ফল একেবারেই সুবিধের ঠেকঠে না ট্রাম্পের। এর মধ্যে অন্য কোনও পরিকল্পনা রয়েছে বলে দাবি করেছেন তিনি।

বিডেনের মাদক পরীক্ষার দাবি
ট্রাম্প দাবি করেছেন বিডেনের বিতর্কে এই ভাল একেবারেই স্বাভাবিক নয়। নিশ্চই তিনি কোনও মাদক নিচ্ছেন এই ভাল ফল করার জন্য। তাই বিডেনের মাদক পরীক্ষা করানোর দাবি জানিয়েছেন তিনি। ২৯ সেপ্টেমবর থেকে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম তিনটি ডিবেট তার আগে বিডেনের মাদক পরীক্ষা করানোর দাবি জানিয়েছেন ট্রাম্প।

করোনা কাঁটা
ট্রাম্পের দ্বিতিয়বার প্রেসিডেন্ট পদে বসার আকাঙ্খায় জল ঢালতে পারে করোনা ভাইরাস। কারণ করোনা আমেরিকায় ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। অনেক মানুষের প্রাণ গিয়েছে। এখনও পরিস্থিিত স্বাভাবিক হয়নি। এই করোনাকে হাতিয়ার করে বিরোধীরা ট্রাম্পের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে শুরু করে িদয়েছে।

ভ্যাকসিন আস্ফালন
গতকালই ট্রাম্প দাবি করেছেন আমেরিকার হাতে আর কয়েক সপ্তাহের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন চলে আসবে। এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে গোটা বিশ্বে। এদিকে চিন আবার দাবি করে বসেছে ২০২০ সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন হাতে পাবেন তাঁরা।












Click it and Unblock the Notifications