Donald Trump: 'নরকে যাবে আমেরিকা', ৩৪ ধারায় মামলা নিয়ে বাইডেনকে চ্যালেঞ্জ ট্রাম্পের
পুরোটাই বাইডেনের চক্রান্ত। তাঁকে ফাঁসাতেই চক্রান্ত করে এই হাশ মানি মামলা করা হয়েছে। রীতিমত ফুঁসে উঠলেন জো মাবাইডেন। যদিও গ্রেফতারির পর সওয়াল জবাব করে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। ট্রাম্প ইতিমধ্যেই ফিরে গিয়েছেন ফ্লোরিডায়। হাশ মানি মামলায় ৩৪টি ধারায় মামলা দায়ের হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।
শুধু মাত্র পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলের অভিযোগের প্রেক্ষিতে ৩৪টি ধারায় মামলা দায়ের করা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। প্রথম অভিযোগেই বলা হয়েছে। ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আমেরিকার ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। িকন্তু বারবারই সেকথা অস্বীকার করেছিলেন তিনি।

২০১৬ সালে স্টর্মি ড্যানিয়েলকে চুপ করাতে ১৩০,০০০ মার্কিন ডলার দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মিশেল কোহেন তাঁকে এই টাকা দিয়েছিল বলে জানা গিয়েছে। এবং পুরো টাকাটাই বেআইনি ভাবে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও ট্রাম্প জানিয়েছিলেন তাঁর কোম্পানি টাকা দিয়েছিল। তবে তার বিজনেস রেকর্ডেই েদখা গিয়েছে পুরো টাকাটাই বেআইনি ভাবে দেওয়া হয়েছে।

এই তথ্য গোপন করে ট্রাম্প ২০১৬ সালে আমেরিকার ভোটারদের সঙ্গে প্রতারণা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। হাশমানি এবং তার সঙ্গে প্রতারণা দুই ধারাতেই মামলা দায়ের করা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। যদিও গ্রেফতারির পরেও বেশিক্ষণ আটকে রাখা যায়নি ট্রাম্পকে। সওয়াল জবাবের পর ছেড়ে দেওয়া হয়েছে। আদালতের মধ্যেই বারবার মেজাজ হারিয়ে ফেলতে দেখা গিয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে। বিচারককে পর্যন্ত হুঁশিয়ারি দিতে ছাড়েননি তিনি।

আদালত থেকে বেরিয়েই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিশানা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় ফিরে গিয়ে একটি সভাও করেছেন তিনি। সেই সভা থেকে বাইডেনকে নিশানা করে তিনি বলেছেন , বাইডেনের শাসনে আমেরিকা নরকে যাবে। তিনি অভিযোগ করেছেন ব্যালট বক্সে তাঁকে পরাজিত করতে পারবেন না বলেই এই ভাবে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।












Click it and Unblock the Notifications