মার্কিনি ভারতীয়দের ভোট ব্যঙ্ক দখলে নয়া কৌশল, মোদীই তুরুপের তাস ট্রাম্পের

মার্কিনি ভারতীয়দের ভোট ব্যঙ্ক দখলে নয়া কৌশল, মোদীই তুরুপের তাস ট্রাম্পের

এগিয়ে আসছে রাষ্ট্রপতি নির্বাচন। ডেমোক্র্যাটরা ঘর গোছাতে শুরু করেছে। মার্কিনি ভারতীয়দের ভোট দখলে কমলা হ্যারিসকে হাতিয়ের করেছে তারা। এবার ময়দানে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হাতিয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমেরিকায় ২ মিলিয়ন মার্কিনি ভারতীয় ভোটার রয়েছেন। মোদীর জনপ্রিয়তাকে হাতিয়ার করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প

আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন

আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন

এগিয়ে আসছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন। ট্রাম্পকে পরাস্ত করার অস্ত্রে শান দিচ্ছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে ক্ষমতা বজায় রাখার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। দুই শিবিরের বড় ভোট ব্যাঙ্ক মার্কিনি ভারতীয়রা। তাদের ভোট দখল করতে একের পর এক নয়া কৌশন নিয়ে চলেছেন দুই শিবির।

 ট্রাম্পের হাতিয়ার মোদী

ট্রাম্পের হাতিয়ার মোদী

আমেরিকায় মার্কিনি ভারতীয়দের ভোট দখলে ডোনাল্ড ট্রাম্প হাতিয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই পথেই এগোচ্ছে তাঁর রণকৌশন। হাউস্টনে হাউডি মোদী সভায় যোগ দিয়ে তার ব্লু প্রিন্ট সাজিয়ে ফেলেিছলেন ট্রাম্প। তারপরে ভারত সফরে সেই ব্লু প্রিন্ট চূড়ান্ত করেছেন। প্রবাসী ভারতীয়দের মধ্যো মোদীর জনপ্রিয়তা যে এই মুহূর্তে তুঙ্গে সেকথা ভেবেই মার্কিনি ভারতীয়দের ভোট দখলে রণকৌশল ঠিক করে ফেলেছে ট্রাম্প।

জনপ্রিয়তা বাড়াচ্ছেন ট্রাম্প

জনপ্রিয়তা বাড়াচ্ছেন ট্রাম্প

মোদীর হাত ধরেই মার্কিনি ভারতীয়দের মধ্যে নিজের জনপ্রিয়তা বাড়াতে অনেকটাই সফল মার্কিন প্রেসিডেন্ট। ফোর মোর ইয়ার্স নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছেন তিনি। প্রথম কয়েক ঘণ্টাকেই সেই ভিডিও ৬৬,০০০ রিটুইট হয়েছে। এই ভিডিওতে মোদীর সঙ্গে ট্রাম্পের একাধিক ছবি দেওয়া হয়েছে।

 কমলা হ্যাকিস তুরুপের তাস

কমলা হ্যাকিস তুরুপের তাস

অন্যদিকে মার্কিনি ভারতীয়দের ভোট দখলে ডেমোক্র্যাটরা হাতিয়ার করেছেন ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিসকে। তাঁকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী করে ট্রাম্পকে মোক্ষম প্রতিযোগিতার মুখে দাঁড় করিয়ে দিয়েছেন জো বিডনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+