'হাফিজ সইদকে বিরক্ত করো না', পাক প্রশাসনকে এমন নির্দেশ কে পাঠাল জানেন

জঙ্গি হাফিজ সইদকে যে কতটা জামাই আদরে রাখছে পাকিস্তান , তা আরও একবার স্পষ্ট করে দিল পাকিস্তানের লাহোর হাইকোর্ট।

জঙ্গি হাফিজ সইদকে যে কতটা জামাই আদরে রাখছে পাকিস্তান , তা আরও একবার স্পষ্ট করে দিল পাকিস্তানের লাহোর হাইকোর্ট। লাহোর হাইকোর্ট এদিন পাক প্রশাসনকে জানিয়ে দিয়েছে, কোনও কারণেই বিরক্ত করা যাবে না জঙ্গি হাফিজ সইদকে। হফিজ যাতে তার 'সামাজিক সেবামূলক কাজ ' চালিয়ে যেতে পারে, তাতে সাহায্য করতে বলেছে পাক হাইকোর্ট।

হাফিজ সইদকে বিরক্ত করো না, পাক প্রশাসনকে এমন নির্দেশ কে পাঠাল জানেন

উল্লেখ্য, ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ কে গত নভেম্বর মাসে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি দেয় লাহোর হাইকোর্ট । আর এদিন সেই হাইকোর্টই জানিয়ে দিয়েছে, যে কোনওভাবেই হাফিজের সমাজসেবামূলক সংগঠনকে হেনস্থা করা যাবে না। এনিয়ে বাকি নির্দেশ যতক্ষণ না আসছে কোনও ব্য়বস্থা যেন না নেওয়া হ.য় পাকিস্তান প্রশাসনের তরফে।

উল্লেখ্য , পাকিস্তান গতমাসেই হাফিজ সইদের বিভিন্ন প্রতিষ্ঠানকে ঘিরে তত্ত্বতল্লাশি অভিযান চালাতে শুরু করে। তার সংগঠনের বিভিন্ন দিক নিয়ে খানা তল্লাশিও শুরু করে পাকিস্তান সরকার। সন্ত্রাসের সঙ্গে পাক যোগ নিয়ে আন্তর্জাতিক চাপ আসতে শুরু করাতেই এই পদক্ষেপ নেয় পাক প্রশসান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+