ঘরের ফ্রিজে রাখা ওযুধ আপনার শরীরের ক্ষতি করছে নাতো! জেনে নিন বিস্তারিত
ঘরের ফ্রিজ আপনার শরীরের ইনসুলিন মাত্রার ওপর কোনও প্রভাব ফেলছে কি? নতুন গবেষণায় এই সম্ভাবনার কথাই ধরা পড়েছে।
ঘরের ফ্রিজ আপনার শরীরের ইনসুলিন মাত্রার ওপর কোনও প্রভাব ফেলছে কি? নতুন গবেষণায় এই সম্ভাবনার কথাই ধরা পড়েছে। ছাড়াও ফ্রিজে যেসব ওষুধ রাখা হয়, তা সঠিক তাপমাত্রায় না রাখায় নির্দিষ্ট ওষুধের ক্ষমতার ওপরও প্রভাব পড়ে বলে জানানো হয়েছে।

নতুন গবেষণার তথ্য রাখা হয়েছিল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ ডায়াবেটিসের সামনে। সেখানে বলা হয়েছে, অনেক ইনজেকশন, ভ্যাকসিন গরম কিংবা ঠাণ্ডায় যথেষ্ট সংবেদনশীল। তাপমাত্রার সামান্য এদিক-ওদিক হলেই তা নষ্ট হয়ে যায়।
গবেষণায় বলা হয়েছে, ইনসুলিনের কার্যকারিতা বজায় রাখতে সেটি ২-৮ ডিগ্রি সেন্টিগ্রেট কিংবা ৩৬-৪৬ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে রাখতে হবে। ডায়াবেটিসলসে আক্রান্ত অনেকেই ইনসুলিন ব্যবহারের আগে তা ঘরের ফ্রিজে বহুমাস ধরে রেখে দেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না ঘরের ফ্রিজে রাখা ইনসুলিন তাপমাত্রার তারতম্যের কারণে তার গুণ নষ্ট হয়ে যায়।
গবেষক ডক্টর ক্যাটারিনা ব্রাউনি বলেছেন, ডায়াবেটিসে আক্রান্ত অনেকেই বাড়ির ফ্রিজে ইনসুলিন রেখে দেন। কিন্তু বাড়ির ফ্রিজে তাপমাত্রার তারতম্য ঘটে। বাড়ির ফ্রিজে ইনসুলিন রাখতে গেলে সেখানে থার্মোমিটার রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সেই থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা নিতে হবে মাঝে মধ্যে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে ইনসুলিন ফ্রিজে থাকলে তা রক্তের গ্লুকোজের ওপর প্রভাব ফেলে।












Click it and Unblock the Notifications