সেনা বনাম আধাসেনা লড়াইয়ে রক্তগঙ্গা বইছে সুদানে, হাসপাতাল টার্গেটে মানবাধিকার লঙ্ঘন
সুদানে শুরু হয়েছে গৃহযুদ্ধ। সুদানের সেনা বনাম আধাসেনা লড়াইয়ে রক্ত ঝরছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সুদানে এই গৃহযুদ্ধে হাসপাতালকে টার্গেট করায় প্রতিবাদে সরব হয়েছেন চিকিৎসক সংগঠনগুলি। চিকিৎসক সংগঠনের কথায়, এই ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হয়েছে।
এখন পর্যন্ত সুদানে সেনা-আধাসেনা সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। তৃতীয় দিনের সংঘর্ষে হাসপাতাল লক্ষ্যবস্তু হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ চিকিৎসক সংগঠনগুলি। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে হাসপাতালগুলিকে লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

সুদান ডক্টরস ট্রেড ইউনিয়ন তাদের প্রতিবাদ জারি রেখেছে এই ঘটনায়। তারা অন্তত আধ ডজন হাসপাতাল চিহ্নিত করেছে, যেখানে বোমাবর্ষণে ক্ষত সৃষ্টি হয়েছে। সুদানের ডাক্তারদের কেন্দ্রীয় কমিটির একজন মুখপাত্র বলেন, আমরা জানতে পেরেছি হাসপাতালে অনেক ভিকটিম রয়েছে।
তিনি বলেন, "যারা মারা গিয়েছেন তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা যাচ্ছে না। যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসা করার কোনও উপায় নেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে য়ে মৃতদেহগুলি পচতে শুরু করেছে। হাসপাতালই শ্মশানে পরিণত হয়েছে।" সেনা ও আধাসামিরক বাহিনীপর যুদ্ধেকর জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

চিকিৎসক সংগঠনগুলি কড়া বিবৃতি দিয়ে জানিয়েছে, হাসপাতালগুলিকে লক্ষ্য করে গোলাবর্ষণ হচ্ছে, হাসপাতালতে সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই ধরনের পরিস্থিতি সুদানে মারাত্মক আকার নিয়েছে। সুদানের চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি একটি বিবৃতি দিয়ে সতর্ক করে দিয়েছে এই ধরনের ঘটনার।
হাসপাতালগুলিতে সামরিক ঘাঁটি হিসেবে বানানো মানবতা, মূল্যবোধ এবং নৈতিকতার বিরোধী। এটি মারাত্মক অপরাধ। সুদানের চিকিৎসক ট্রেড ইউনিয়ন একে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, "জনগণের সশস্ত্র বাহিনী এবং আধা সামরিক বাহিনীর মধ্যে অযৌক্তিক এবং রক্তক্ষয়ী সংগ্রাম চলছে।"

টানা তিনদিন লড়াই চলছে। এর ফলে বিপুল সংখ্যক মৃত্যু ঘটেছে। অনেকেই গুরুতর আহত হয়েছেন। এদিকে, সুদানের সামরিক বাহিনী এবং র্যাসপিড সাপোর্ট ফোর্সেস উভয়ই অস্বীকার করেছে যে তাদের সংঘর্ষের ফলে চিকিৎসা সুবিধায় ব্যহত হয়েছে। তারা কখনও চিকিৎসা সুবিধা বা হাসপাতালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।
সুদানের সেনাবাহিনীর দিকে আঙুল তুলেছে আধা সমারিক বাহিনী। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করা হয়েছে। সুদানের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, হাসপাতালগুলিকে তাঁরা ব্যবহার করেননি। আরএসএফকে সমস্ত বেসামরিক এলাকা থেকে তাঁদের বাহিনী সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications