গণ্যমান্যদের অভ্যর্থনায় শিশুরা আর দাঁড়াবে না রাস্তায়, নির্দেশিকা

বাংলাদেশ
ঢাকা, ২৭ জানুয়ারি: স্কুলের ছোটো-ছোটো পড়ুয়াদের আর রাস্তায় দাঁড় করিয়ে রেখে গণমান্যদের অভ্যর্থনা করতে বলা যাবে না। কোনও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বাচ্চাদের এমন কাজ করতে বাধ্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই মর্মে সোমবার একটি নির্দেশিকা জারি করল শিক্ষা মন্ত্রক।

ওই নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন জায়গায় মন্ত্রী-আমলারা সফরে গেলে স্কুলের বাচ্চাদের রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ। শিশুরা সংবর্ধনা দিলে নাকি ভালো লাগবে। কিন্তু, কেউ ভেবে দেখে না, এর জেরে ওই বাচ্চাদের কতটা কষ্ট হয়। শারীরিক ও মানসিকভাবে তারা চাপে পড়ে যায়। তা ছাড়া, স্কুলে পড়াশুনোর ক্ষতি হয় যথেষ্ট। তাই সব স্কুলকে এমন কাজ থেকে ভবিষ্যতে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এ বিষয়ে সংবাদমাধ্যমে লেখালিখি শুরু হওয়ার পর আন্দোলনও শুরু করেছিল বিভিন্ন মানবাধিকার সংগঠন। তার ফলে সরকার শেষ পর্যন্ত নড়েচড়ে বসল বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+