ফেসবুকে আসছে 'ডিজলাইক' বোতাম!
ফেসবুকে এবার যোগ হতে চলেছে 'ডিজলাইক' বোতাম, জানালেন খোদ কর্ণধার মার্ক জুকারবার্গ।এতদিন ভাল লাগা, খারাপ লাগা সবকিছুর জন্যই সবেধন নীলমণি 'লাইক' বোতাম।[জেনে নিন : ফেসবুকে লুকোনো ফ্রেন্ডলিস্ট দেখার উপায়]
ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে প্রশ্নোত্তর পর্বে জুকারবার্গ বলেন, এবার মানুষের সহানুভূতি জানানোর জন্য আনা হবে 'ডিজলাইক' বোতাম। ফেসবুক ব্যবহারকারীদের পরীক্ষামূলক ব্যবহারের জন্য প্রায় তৈরি এই নয়া বোতামটি। [সফরেই ক্যাব চালকের হস্তমৈথুন, সোস্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা জানালেন মহিলা যাত্রী]

জুকারবার্গ এও বলেন, বহুকাল ধরেই সাধারণ মানুষ জনপ্রিয় 'লাইক' বোতামের পাশাপাশি 'ডিজলাইক' বোতাম যোগ করার অনুরোধ জানিয়ে আসছে। শয়ে শয়ে মানুষের অনুরোধ জমা পড়েছে ফেসবুকের হেডঅফিসে।[ফেসবুকে ইঞ্জিনিয়ারের 'মধু ফাঁদে' পা দিয়ে যৌন শোষণের শিকার মুম্বইয়ের কিশোর]
যদিও ফেসবুক কর্ণধার এটি স্পষ্ট করে দিয়েছেন, 'ডিজলাইক' বোতামটি আনার কথা ভাবা হয়েছে মানুষ যাতে কারও পোস্টে সমবেদনা জানাতে পারে তার জন্য, অন্য কারও পোস্টকে ছোট করে দেখানো বা কারোর পোস্টকে হেয় করার জন্য নয়।
তিনি এর ব্যখ্যা দিয়ে বলেন, কারোর বেদনাদায়ক পোস্টে লাইক ক্লিক করাটা অসংবেদনশীল। [(ছবি) ফেসবুকের এই লুকানো বৈশিষ্ট্যগুলি নিশ্চিত আপনার অজানা]
তবে সোস্যাল মিডিয়া বিশেষজ্ঞদের একাংশ বলছে, আসলে ডিজলাইক কথাটির অর্থ অপছন্দ। এর সঙ্গে সমবেদনা যায় না। কোনও পোস্টে ডিজলাইক ক্লিক করা মানে বিষয়টা দাঁড়াতে পারে সেই পোস্টটি আপনার পছন্দ হয়নি। কিন্তু ডিজলাইক বোতামে ক্লিক করলে তা সমবেদনা জানানো হচ্ছে তা অনেকের কাছেই পরিস্কার হবে না বরং, বিভ্রান্তি তৈরি হবে।












Click it and Unblock the Notifications