চোখ রাঙাচ্ছে আরও এক মহামারী, 'ডিজিজ-X' নিয়ে আশঙ্কার কথা শোনাল WHO
করোনার রেশ কাটতে না কাটতেই উঁকি দিচ্ছে আরেক মারণ ব্যাধি। ডিজিড-এক্স (Disease-X) করোনার থেকেও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছে হু। ডিজিজ এক্স নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার এই উদ্বেগ বিশ্বের তাবর বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলেেছ।
ডিজিজ-এক্স হল এমন একটা ভাইরাস যা অজানা। সেটি মারাত্মক আকারে সংক্রমণ ছড়াতে সক্ষম হবে। তার চিকিৎসা এখনও জানা নেই বিশ্বের কোনও বিজ্ঞানীরই। কোন প্যাথোজেন থেকে এই সংক্রমণ ছড়াবে তা এখনও স্পষ্ট নয়। ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাক যেকোনও কিছু হতে পারে।

টানা তিন বছর ধরে গোটা বিশ্বে দাপিয়ে বেরিয়েছে করোনা মহামারী। লাখে লাখে মৃত্যু ঘটেছে। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর কোথাও বাদ যায়নি মৃত্যু মিছিল। ভ্যাকসিন আর স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতার জেরে সেই মারণ ভাইরাসকে দমন করতে সক্ষম হয়েছে মানুষ। কিন্তু আরও এক ভয়ঙ্কর রোগ চোখ রাঙাচ্ছে।

সম্প্রতি বিশ্বস্বাস্থ্য সংস্থা মারণ কতগুলি রোগের তালিকা প্রকাশ করেছে। যেগুলি পরবর্তী কালে মহামারীর আকার নিতে পারে গোটা বিশ্বে। এমনই কয়েকটি রোগের তালিকায় রয়েছে ডিজিজ-এক্স। এছাড়াও ইবোলা, সার্স, লাসা লিভার, নিপা রয়েছে। বাকি ভাইরাস এবং ছত্রাকের সংক্রমণ কতটা ভয়াবহ হতে পারে তার ট্রেলার গোটা বিশ্ব দেখেছে।
কিন্তু ডিজিজ-এক্সের সংক্রমণের তীব্রতা এখনও অজানা। কোন প্যাথোজেন থেকে এই সংক্রমণ ছড়াবে তা এখনও স্পষ্ট নয়। ছত্রাক, ভাইরাস অথবা ব্যাকটেরিয়া জাত যেকোনও প্যাথোজেন থেকে এর সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হু। এই ডিজিজ-এক্স যেহেতু অজানা। তাই তার কোনও প্রতিষেধক এখনও প্রস্তুত করা যায়নি। এর চিকিৎসা কি হতে পারে তা জানা নেই।
করোনা সংক্রমণের আগে ডিিজড-এক্স শব্দটি ব্যবহার করেছিলেন বিজ্ঞানীরা। তারপরেই করোনা সংক্রমণ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। চিনের ইউহানের পশুবাজার থেকে প্রথম করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছিল। তারপরের ঘটনা সকলের জানা। লাখে লাখে মৃত্যু। তার ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি গোটা বিশ্ব। চিনের কোথাও না কোথাও এখনো করোনা সংক্রমণ রয়েই গিয়েছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে জানানো হয়েছে করোনার থেকেও ভয়ঙ্কর হতে পারে এই ডিজিজ এক্স। যেহেতু এর সংক্রমণের উৎস এখনও অজানা তাই এর চিকিৎসা জানা নেই। করোনায় লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছিল। এই ডিজিজ-এক্স-এ কোটি কোটি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছে হু। এর কোনও চিকিৎসাই এখনও জানা নেই।
করোনা মহামারীর থেকেও এটি ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা। কোন দেশে এই ডিজিজ-এক্সের সংক্রমণ শুরু হবে সেটাও স্পষ্ট করে কিছু জানাতে পারেননি হু-র বিশেষজ্ঞরা। তবে করোনার পরে এই ডিজিজ এক্সই যে নতুন মহামারী নিয়ে হাজির হবে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে তাদের সতর্ক বার্তাতেই।












Click it and Unblock the Notifications