অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যের মাঝে কূটনৈতিক বার্তা, ইজরায়েলের পাশে থাকার জন্য মোদীকে ধন্যবাদ নেতানিয়াহুর
মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমেই তীব্রতর। এই অস্থির পরিস্থিতির মাঝেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ইজরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির মৃত্যুর পর অঞ্চলজুড়ে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তার প্রেক্ষাপটেই এই উচ্চপর্যায়ের কথোপকথন বিশেষ গুরুত্ব বহন করছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নেতানিয়াহু জানান, তিনি তাঁর "মহান বন্ধু" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন ও ইজরায়েলের পাশে দাঁড়ানো ও সত্যের পক্ষে অবস্থান নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারতের মানুষের সঙ্গে ইজরায়েলের বন্ধুত্ব অত্যন্ত গভীর ও ইজরায়েলে ভারতীয়দের প্রতি বিশেষ শ্রদ্ধা রয়েছে। যদিও আলোচনার বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

এর আগে রবিবার দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয়। সেই সময় প্রধানমন্ত্রী মোদি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, যে কোনও পরিস্থিতিতেই সাধারণ নাগরিকদের নিরাপত্তা সর্বাগ্রে রাখা উচিত। পাশাপাশি অঞ্চলজুড়ে সব ধরনের সংঘাত দ্রুত বন্ধ করার আহ্বান জানান তিনি। সামাজিক মাধ্যমে নিজের বার্তায় প্রধানমন্ত্রী জানান, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ও ভারতের পক্ষ থেকে শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
সংঘাত শুরুর পর থেকেই প্রধানমন্ত্রী মোদী উপসাগরীয় দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি সৌদি আরবের যুবরাজ, বাহরাইনের রাজা ও সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গেও আলোচনা করেছেন। কূটনৈতিক সমাধান ও সংলাপের মাধ্যমেই উত্তেজনা প্রশমনের ওপর জোর দিয়েছে ভারত।
শনিবার প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যালোচনা করেন। সেখানে ওই অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রয়োজনে সহায়তা ও সুরক্ষার ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে সংঘাতে ইতিমধ্যে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে কর্মরত অবস্থায় বিস্ফোরক বোঝাই মানববিহীন নৌযানের হামলায় তিনি নিহত হন। কেন্দ্র সরকার জানিয়েছে, নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও প্রয়োজনীয় সবরকম সহায়তা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতার মাঝে ভারত একদিকে মানবিক সুরক্ষার প্রশ্নে সতর্ক অবস্থান নিচ্ছে, অন্যদিকে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে চলেছে।
-
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?












Click it and Unblock the Notifications