শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসে তামিল ভাষায় গাওয়া হল না জাতীয় সঙ্গীত
শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসে তামিল ভাষায় গাওয়া হল না জাতীয় সঙ্গীত
শ্রীলঙ্কায় তামিল টাইগারদের যুগ শেষ হলেও এখনও শ্রীলঙ্কায় ব্রাত্য তামিল জাতি। আর তারই পরিচয় পাওয়া গেল এ দেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে। ৪ ফেব্রুয়ারি ছিল এ দেশের স্বাধানতা দিবস। শ্রীলঙ্কার নতুন সরকার তামিল ভাষায় জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানিয়েছে। গতকাল দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তামিল উপেক্ষিত ছিল। অথচ এটি সে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষা। আগের বছর পর্যন্ত দুটি জাতীয় ভাষায় শ্রীলংকার জাতীয় সংগীত গাওয়া হতো। গৃহযুদ্ধের ক্ষত সারাতে এ উদ্যোগ নেওয়া হতো।

এ বছর শুধুমাত্র সিংহলি ভাষাতেই গাওয়া হয় দেশের জাতীয় সঙ্গীত। ২০১৬ সালের পর এই প্রথমবার তামিল ভাষায় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হলো না। ক্ষমতায় আসার পর এদিন প্রথম রাষ্ট্রপতি হিসেবে এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন গোতাবায়া রাজাপক্ষ। গত বছর তিনি সিংহলি ভাষী বৌদ্ধদের ভোটেই নির্বাচিত হয়েছেন। তবে জাতীয় সঙ্গীত পরিবেশনে তামিল ভাষা ব্রাত্য হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। তামিলরা ওই দেশে সংখ্যালঘু হলেও তাঁদেরও বিষয়টি খুব একটা পছন্দ হয়নি বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় চিন ঘনিষ্ঠ পরিবার বলেই পরিচিত রাজাপক্ষ পরিবার। এর আগে ২০১৫ সালে গোতাবায়ার দাদা ও শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষ যখন প্রধানমন্ত্রী নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন চিন প্রচুর টাকা ঢেলেছিল বলেও অভিযোগ। পরিবার ও ঘনিষ্ঠদের কাছে 'টারমিনেটর’ নামে পরিচিত গোতাবায়া একসময়ে শ্রীলঙ্কান সেনার প্রধান কর্তাও ছিলেন। তাঁর নেতৃত্বেই ১০ বছরের এলটিটিই সাম্রাজ্যকে ধ্বংস করতে সমর্থ হয় শ্রীলঙ্কা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications