মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ২০২৪ জিতলেন ধ্রুবি প্যাটেল, কে তিনি? জানুন
২০২৪ সালের মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড খেতাব জিতলেন ধ্রুবি প্যাটেল। মার্কিন যুক্তরাষ্ট্রের কম্পিউটার ইনফরমেশন সিস্টেমের ছাত্রী ধ্রুবি প্যাটেল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয় ধ্রুবী বলিউড অভিনেত্রী এবং ইউনিসেফের রাষ্ট্রদূত হতে চান। এদিন নিউ জার্সির এডিসনে তাঁর মাথায় তুলে দেওয়া হয় মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইডের মুকুট।
২০২৪ সালে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড খেতাব জিতে বেশ খুশি ধ্রুবি প্যাটেল। নিউ জার্সির এডিসনে খেতাব জয়ের পর বলেন ,' মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড খেতাব জেতা বিরাট সম্মানের। এএটি আমার ঐতিহ্য, আমার মূল্যবোধ এবং বিশ্বব্যাপী অন্যদের অনুপ্রাণিত করবে' মিস ইন্ডিয়া বিভাগে প্রথম রানার-আপ হন সুরিনামের লিসা আবদোয়েলহাক। এবং সেকেন্ড রানার আপ হন নেদারল্যান্ডসের মালভিকা শর্মা।

ছবি সৌজন্য-Dhruvi Patel/ইনস্টাগ্রাম
মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড মূলত দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়দের মধ্যে হয়। আর চলতি বছর এই খেতাব যেতেন ধ্রুবি প্যাটেল। এই প্রতিযোগিতা মিস, মিসেস, টিনেজ এই তিনটি পর্যায়ে হয়। মিসেস বিভাগে বিজয়ী হন ত্রিনিদাদ ও টোবাগোর সুআন মাউটেট। এবং টিনেজ ক্যাটাগরিতে গুয়াডেলুপের সিয়েরা সুরেট মিস টিন ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইডের মুকুট পান।
কে এই ধ্রুবি প্যাটেল? ২০২৪ সালের মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড খেতাব যেতেন যিনি। ধ্রুবি প্যাটেল শুধু মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড নয় ২০২৩ সালে, তিনি মিস ইন্ডিয়া নিউ ইংল্যান্ডের মুকুট পেয়েছিলেন। ধ্রুবি আমেরিকার কানেকটিকাটের হামডেনের বাসিন্দা, যেখানে তিনি তাঁর পরিবারের সঙ্গে বসবাস করেন। ধ্রুবি প্যাটেল একজন গুজরাতি এনআরএই। তিনি বলিউড এবং ফ্রিস্টাইল নাচে পারদর্শী। পাশাপাশি গুজরাতি ভাষাতেও বেশ পারদর্শী।
মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড খেতাব জয়ী ধ্রুবির স্বপ্ন তিনি লিউড অভিনেত্রী এবং ইউনিসেফের রাষ্ট্রদূত হতে চান। এছাড়া তাঁর 3DCharities নামে প্রতিষ্ঠান আছে, যেটি তিনি তাঁর ভাইবোন ধৃতি এবং দর্শের সঙ্গে পরিচালনা করেন। বর্তমানে ধ্রুবি প্যাটেল, মার্কিন যুক্তরাষ্ট্রের কম্পিউটার ইনফরমেশন সিস্টেমের ছাত্রী। আর ২০২৪ সালে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড খেতাব জিতে বেশ খুশি তিনি।












Click it and Unblock the Notifications