গুলশনের রেস্তরাঁয় জঙ্গি হামলার সময়ে তোলা কম্যান্ডো অভিযানের ভিডিও

ঢাকা, ৩ জুলাই : ঢাকার অদূরে গুলশনের রেস্তরাঁয় জঙ্গি হামলার ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ জন পুলিশকর্মীও রয়েছেন। এছাড়া বাংলাদেশি পুলিশ ও কম্যান্ডো বাহিনীর অভিযানে মারা গিয়েছে ৬ হামলাকারী জঙ্গি। [বাংলাদেশে রেস্তরাঁয় হামলাকারী জঙ্গি 'আওয়ামী লিগ' নেতার ছেলে!]

শুক্রবার রাতে হামলার সময় থেকে পরের দিন সকাল পর্যন্ত মোট ১২ ঘণ্টা ধরে সেনা-জঙ্গি লড়াই চলেছে ঢাকার অদূরে অভিজাত এলাকা বলে পরিচিত এই গুলশনে। এলাকাটিতে শপিং কংপ্লেক্স, হোটেল, রেস্তরাঁ ইত্যাদি রয়েছে। এখানে দেশীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশে আসা বিদেশিরা প্রচুর পরিমাণে আসেন। ['মুসলিম বাদে বাকীদের মারতে এসেছি', বন্দিদের জানায় জঙ্গিরা]

গুলশনের রেস্তরাঁয় জঙ্গি হামলার সময়ে তোলা ভিডিও

তাদের লক্ষ্য করেই সারা বিশ্বের নজরে আসার জন্য জঙ্গিরা এই হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, জঙ্গিরা ভিতরে ঢুকেই মুসলমান ও অমুসলমানদের আলাদা করে। এরপর বেছে বেছে ইসলাম বাদে ভিন্ন ধর্মের মানুষদের বেছে বেছে খুন করে। এছাড়া কিছু মুসলমানকেও ধর্মের সারবাক্য না বলতে পারার জন্য মেরে ফেলেছে জঙ্গিরা।

জঙ্গি হামলার সময়ে গুলশনের ওই রেস্তরাঁর পাশের হোটেলে এক দক্ষিণ কোরীয় নাগরিক, যার নাম ডিকে হোয়াং, তিনি হোটেলের জানালা দিয়ে লুকিয়ে কয়েকটি ভিডিও তুলে নিজের ফেসবুকে পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, কীভাবে জঙ্গিদের নিকেশ করতে বাংলাদেশি কম্যান্ডোরা অভিযান চালিয়েছে রেস্তরাঁয়।

এই অভিযানের নাম ছিল 'অপারেশন থান্ডারবোল্ট'। পরে যেকোনও কারণেই হোক, ডিকে হোয়াংয়ের ভিডিওগুলি অ্যাকাউন্ট থেকে মুছে দেওয়া হয়েছে। তবে তা ইউটিউবে অবশ্য দেখা যাচ্ছে। একঝলকে দেখে নিন ভিডিওটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+