Bangladesh: জীবন দিয়ে হলেও... তৈরি হোন! বর্ডার গার্ড বাংলাদেশকে জানেন কেন এমন বললেন ইউনূসের উপদেষ্টা
Bangladesh: জীবন দিয়ে হলেওই দেশের সীমান্ত রক্ষা করুন! বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ BGB (Border Guard Bangladesh) - কে বড় বার্তা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর। একই সঙ্গে সেনাবাহিনীকেও (bangladesh Army) প্রস্তুত থাকার বার্তা তাঁর। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বাংলাদেশের চিন্তা বাড়াচ্ছে আরকান আর্মি (Arakan Army) । মায়ানমারে চলছে লাগাতার 'বিদ্রোহ'। আরকান আর্মির দখলে মায়ানমার-বাংলাদেশ (Bangladesh) সীমান্তের বহু এলাকা।

যা নিঃসন্দেহে চিন্তা বাড়িয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকারের। এই অবস্থায় এদিন স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, দেশের রক্ষায় আপনারা প্রয়োজনে জীবন দেবেন, তবু দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবেন না।
আজ মঙ্গলবার চট্টগ্রামের বিজিবির বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজে বিজিবির একটি অনুষ্ঠান ছিল। আর সেখানেই যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানেই তিনি বলেন, মায়ানমার ঘেঁষা বাংলাদেশ সীমান্ত এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে এখনও বড় কোনও উত্তেজনা নেই, এমনকী আরাকান আর্মি এবং মায়ানমার সরকারের সঙ্গেও আলোচনা চলছে। কোনও আশঙ্কার জায়গা নেই বলেই বার্তা সে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার।
তবে কোনও জায়গাতেই ছাড় দেওয়া হবে না বলে তাঁর। অন্যদিকে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি বিশ্বাস করতে চাই যে, তোমরা (পড়ুন-বিডিআর) আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না। জেনে রাখবা, তোমাদের দেওয়া নিশ্ছিদ্র নিরাপত্তাই দেশের মানুষের নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করবে। তোমরাই হবে আমাদের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।
শজধু তাই নয়, বাংলাদেশ বিস্তৃত সীমান্তে বিজিবি যেভাবে পাহাড়া দেয় সেই কথাও তুলে ধরেন। লেফটেন্যান্ট জেনারেল বলেন, 'সীমান্তের অতন্দ্র প্রহরী' হিসেবে বিডিআর বাংলাদেশের চার হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা দেয়। যা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলেও এদিন মন্তব্য করেছেন।
বলে রাখা প্রয়োজন, মায়ানমারের পাশাপাশি ভারতের সঙ্গে দীর্ঘ সীমান্ত রিয়েছে বাংলাদেশের। এই দুই সীমান্তেই ওপার বাংলায় নিরাপত্তার ক্ষেত্রে বড় দায়িত্বে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তের এপারে অর্থাৎ ভারতের দিকে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ। দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী আলোচনার মাধ্যমে দুই দেশের ভুখন্ডের নিরাপত্তা নিশ্চিত করে।












Click it and Unblock the Notifications