বাংলাদেশে হামলাকারী জঙ্গিদের নাম, ছবি প্রকাশ আইএসের মুখপত্রে
ঢাকা, ৩ জুলাই : ঢাকা সংলগ্ন গুলশনে হোলি আর্টিসান বেকারি নামের রেস্তরাঁয় হামলার ঘটনায় ইতিমধ্যে দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। সেই ঘটনার পরে এবার পাঁচ জঙ্গির ছবি প্রকাশ করল আইএস। নিজেদের মুখপত্র আমাক-এ প্রকাশ করা হয়েছে। ['মুসলিম বাদে বাকীদের মারতে এসেছি', বন্দিদের জানায় জঙ্গিরা]
গোটা ঘটনায় মোট ৬ জঙ্গি সহ ২৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ২ জন পুলিশ আধিকারিকও রয়েছেন। যে ছবিগুলি প্রকাশ করা হয়েছে, সেখানে কমবয়সী পাঁচ জঙ্গিকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

জঙ্গি হামলা শেষ হওয়ার পরপরই আইএসের মুখপত্র আমাক-এ এই জঙ্গিদের ছবি প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে। মার্কিন ওয়েবসাইট তদন্তকারী সংস্থা 'সাইট ইন্টেলিজেন্স' এই ছবিগুলি দেখে নিজেদের তথ্য পেশ করেছে।
তারা জানিয়েছে, এই পাঁচ জঙ্গির নাম যথাক্রমে আবু রহিম, আবু, মুসলিম, আবু মুহারিব, আবু ওমর ও আবু সালমা। তবে বাংলাদেশ পুলিশ তদন্তের পর অন্য নাম জানিয়েছে, তাদের মতে এই পাঁচ মৃত জঙ্গির নাম আসলে ডন, বাঁধন, রিপন, আকাশ ও বিকাশ।
কোনটি আসল পরিচয় সেটা নিয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। এই জঙ্গিরা আইএসের নাকি অন্য কোনও সংগঠনের সদস্য ছিল সেটাও নিশ্চিত করতে তদন্ত চালাচ্ছে ঢাকা পুলিশ।












Click it and Unblock the Notifications