Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিমান বিপর্যয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ বাইডেনের! ভারতের বিমানবন্দরগুলি নিয়ে বার্তা DGCA-এর

ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে মার্কিন বিমান পরিষেবার। ঘটনার বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও এখনও স্বাভাবিক নয়। যদিও আমেরিকার বেশ কিছু বিমানবন্দরে বিমানগুলিকে নামানো হচ্ছে বলে খবর। অন্যদিকে আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন

ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে মার্কিন বিমান পরিষেবার। ঘটনার বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও এখনও স্বাভাবিক নয়। যদিও আমেরিকার বেশ কিছু বিমানবন্দরে বিমানগুলিকে নামানো হচ্ছে বলে খবর। অন্যদিকে আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর সিস্টেমে এখনও পর্যন্ত সাইবার হামলার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে।

বিমান বিপর্যয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ বাইডেনের!

ঘটনা সামনে আসার পর থেকেই সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছিল। যদিও সেই বিষয়ে এখনও প্রমাণ পাওয়া যায়নি বলেই জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে।

অন্যদিকে FAA এই যান্ত্রিক ত্রুটির (system failure) কারণে এখনও পর্যন্ত ১২০০ টির বিমান অস্বাভাবিক দেরিতে চলছে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, এখনও পর্যন্ত ৯১ টি বিমান বাতিল করা হয়েছে বলেও খবর। হঠাত করে এই ঘটনায় রীতিমত সমস্যায় পড়ে যান যাত্রীরা। আমেরিকার একের পর এক বিমানবন্দরে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। পরিস্থিতি রীতিমত আয়ত্তের বাইরে চলে যায় বলে খবর। অনেকেই সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগরে দেন বলেও খবর।

গোটা পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়। আর এরপরেই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। টুইট করে এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব Karine Jean-Pierre। যদিও এখনও পর্যন্ত সাইবার হামলার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবুও আমেরিকার Department of Transportation-কে একেবারে গভীরে গিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। FAA -এর তরফেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

তবে এই ঘটনায় ভারত থেকে আমেরিকাগামী কোনও বিমানে প্রভাব পড়েনি বলেই জানা জাচ্ছে। ঘটনা সামনে আসার পরেই DGCA-এর এক আধিকারিক জানান, ভারতের সমস্ত বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও সমস্যা হয়নি। এমনকি ভারত থেকে আমেরিকাগামী যে সমস্ত বিমান রওনা হয়েছে তাতেও কোনও প্রভাব পড়েনি বলেও জানিয়েছেন ওই আধিকারিক।

বলে রাখা প্রয়োজন, সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সিস্টেম বিমান এবং ক্রুদের সাবধান রাখে। শুধু তাই নয়, যাত্রীদেরকেও বিভিন্ন ভাবে আপডেট করে থাকে এই সিস্টেম। এছাড়াও এই সিস্টেমের মাধ্যমে অন্য বিমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে থাকে। আর সেই সিস্টেম একেবারে কাজ করা বন্ধ করে দেয়। আর এর ফলে পাইলট কিংবা বিমানকর্মীদের কোনও বার্তা দেওয়া জাচ্ছিল না। আর এতে বিপদের আশঙ্কা ছিল।

আর এরপরেই সমস্ত বিমান চলাচল স্তব্ধ হয়ে যায় মার্কিন মুলুকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+