বাবার সঙ্গেই যৌনসম্পর্কে জড়াল মেয়ে, হতবাক মা সাহায্য চাইলেন ইন্টারনেটে

এমনও যে হতে পারে তা ভাবতে পারেননি মা। হতাশ মা এখন কাউন্সেলিং-এর জন্য অনলাইনে নানা সংস্থার সাহায্য চাইছেন। একে কেন অনৈতিক সম্পর্ক বলা হবে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এখন না কি তিনি যে দিকে তাকান সেদিকেই তাঁকে আতঙ্ক গ্রাস করে। সমাজের সব সম্পর্ক তাঁর কাছে নাকি এখন মিথ্যে হয়ে গিয়েছে। তিনি আর কাউকে বিশ্বাস করতে চান না। এমন হাহাকার ভরা উক্তিতে কিছুদিন আগে ভর্তি হয়ে গিয়েছিল ইংল্যান্ডের মামসনেট বলে একটি অনলাইন সাইট। ওই অনলাইন সাইটে এক মা নাকি তাঁর আশ্বর্য কাহিনি শেয়ার করেছিলেন।

আর সেই কাহিনি চাউর হওয়ার পর মামসনেট ব্যবহারকারীরা বিস্মিত। কারণ, ওই মা তাঁর হাহাকার ভরা বয়ানে লিখেছেন যে তাঁর মেয়ে নাকি বাবার সঙ্গেই যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছে। ওই মা জানিয়েছেন, খুব অল্প বয়সেই তিনি কন্যাসন্তানের মা হয়েছিলেন।

বাবার সঙ্গেই যৌনসম্পর্কে জড়াল মেয়ে, হতবাক মা সাহায্য চাইলেন ইন্টারনেটে

কিন্তু, কোনও কারণে তাঁর পার্টনারকে তিনি আর বিয়ে করেননি। মেয়ের যখন ১১ বছর তখন তিনি বিয়ে করেন বলে জানিয়েছেন ওই মা। যদিও, সেই স্বামী তাঁর মেয়েকে কখনও আইনগতভাবে দত্তক নেননি। কিন্তু, মেয়ে বাবার পদবি ব্যবহার করত। এমনকী, ওই মা জানিয়েছেন, তাঁর সেই স্বামী এবং মেয়ের মধ্যে যে কোনও রক্তের সম্পর্ক নেই তা তাঁদের দেখে বোঝার উপায় ছিল না। তাঁর সেই স্বামীকে মেয়ে বাবা বলেই ডাকত।

মহিলার স্বামীও নাকি মেয়ে বলতে অজ্ঞান ছিলেন। বর্তমানে সেই স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। হতাশগ্রস্ত সেই মা মামসনেটে আরও লিখেছেন, এখন তাঁর মেয়ে ৩১ বছর পার করেছে এবং সম্প্রতি তিনি মেয়ের প্রেমিককে আবিষ্কার করেন। হতবাক হয়ে যান। কারণ, মেয়ের প্রেমিক তাঁরই প্রাক্তন স্বামী। যাকে মেয়ে বাবা বলে ডাকত তাঁকে কীভাবে সে প্রেমিক হিসাবে বরণ করল? হতবাক হয়ে যান মা।

এমনকী, মেয়েকে চেপে ধরতে নাকি সে জানিয়েও দেয় প্রাক্তন বাবার সঙ্গে তার শারীরিক সম্পর্কও আছে। দুই জনে একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন। দুইজনেই একে অপরের যৌন সংসর্গ উপভোগ করেন বলেও নাকি মাকে জানিয়েছে মেয়ে। মামসনেটের দ্বারস্থ হওয়া মা জানিয়েছেন, তাঁর মেয়ের একটি ছেলেও আছে। সেই ছোট্ট ছেলেও তার সম্পর্কে হওয়া দাদুকে বাবাকে বলে ডাকছে।

মেয়ের এবং প্রাক্তন স্বামীর এমন আচরণে কার্যত হতাশ ওই মা। তাঁর অবস্থা দেখে মামসনেটে অনেক শুভ্যানুধ্যায়ী নানা পরামর্শ দিয়েছেন। কিন্তু, হতাশায় সম্প্রতি নিজের সেই বয়ান নাকি মামসনেট থেকে ডিলিট করে দিয়েছেন ওই মা। মামসনেট হল ব্রিটেনের অভিভাবকদের একটি কাউন্সেলিং সাইট। জনপ্রিয় এই অনলাইন সাইটে মায়েরা সন্তানদের নিয়ে অনেক কথা শেয়ার করেন এবং পরামর্শও চান।

মা-এর একটাই কথা, যে মেয়ে ২০ বছরেরও বেশি সময় একজনকে বাবা বলে ডাকল তাঁর সঙ্গে কীভাবে সে যৌন সম্পর্কে জড়াতে পারে? যেহেতু তাঁর প্রাক্তন স্বামী এবং মেয়ের মধ্যে কোনও রক্তের সম্পর্ক নেই, সেক্ষেত্রে এটাকে হয়তে ইনসেস্ট বা পিতা-মাতার সঙ্গে সন্তানের যৌন সম্পর্ক স্থাপনের অপরাধের গণ্ডীতে বাধা যায় না, তবে এই সম্পর্ক নীতিগতভাবে কি অপরাধ বা মোরাল ইনসেস্ট নয়? সে প্রশ্নও তুলেছেন ওই মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+