সরকারি পরিসংখ্যান সত্ত্বেও উহানে নতুন করে কোভিড–১৯–এর পরীক্ষা করাচ্ছে অনেকে

সরকারি পরিসংখ্যান সত্ত্বেও উহানে নতুন করে কোভিড–১৯–এর পরীক্ষা করাচ্ছে অনেকে

চিনে নতুন করে কোভিড–১৯–এ আক্রান্তের খবর নেই বলে সরকারিভাবে জানানো হলেও, প্রায় রোজই আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে। প্রতিদিন এক ডজনেরও বেশি আক্রান্তকে খুঁজে পাওয়া যাচ্ছে চিনে।

অনেকেই কোভিড–১৯–এর পরীক্ষা করাচ্ছে

অনেকেই কোভিড–১৯–এর পরীক্ষা করাচ্ছে

উহানের সংক্রমক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের সদস্য জানিয়েছেন যে প্রত্যেক দিন এই শহরে একের অধিক বা এক ডজন মানুষ রেকর্ড করছে, যাঁরা কোভিড-১৯-এর পরীক্ষা করাচ্ছে, কিন্তু তাঁরা অসুস্থ বোধ করছেন না এবং তার জন্য তাঁদের প্রকাশিত নম্বর থেকে বাদ দেওয়া হয়েছে। রবিবার (‌২২ মার্চ)‌ হুবেই প্রদেশে, যেখানে উহান শহর অবস্থিত, সেখানে গত চারদিনে নিশ্চিত করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা শূণ্য। নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন যে অসংক্রমিত ব্যক্তিদের সনাক্ত করা হয়েছে যাঁরা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন এবং উচ্চ ঝুঁকি রয়েছে সংক্রমণের এমন ব্যক্তিদের স্ক্রিনিং করা হয়েছে। ওই ব্যক্তি বলেন, ‘‌এই মুহূর্তে এটা বলা যাবে না যে সংক্রমণ বন্ধ হয়ে গিয়েছে।'‌

চিনে হ্রাস পেয়েছে স্থানীয় সংক্রমণ

চিনে হ্রাস পেয়েছে স্থানীয় সংক্রমণ

যদিও জানা গিয়েছে যে স্থানীয়ভাবে কোভিড-১৯ সংক্রমণ হ্রাস পেয়েছে চিনে। হুবেই প্রদেশের হাসপাতালে কোভিড-১৯-এর আক্রান্তদের চিকিৎসার জন্য চিকিৎসকদের সহায়তা করতে দেশজুড়ে যে স্বাস্থ্য কর্মী, চিকিৎসকরা এসেছিলেন, তাঁদের চিন সরকার বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে। এ বছরের ১৭ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত হুবেইতে ১২ হাজার স্বাস্থ্য কর্মী আসেন।

হুবেই প্রদেশে রয়েছে বিশেষ দল

হুবেই প্রদেশে রয়েছে বিশেষ দল

কিন্তু হুবেইয়ের সংক্রমক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের টিম এখানেই রয়ে গিয়েছে। কারণ হুবেই প্রদেশের কোভিড-১৯-এর টাস্কফোর্স শুক্রবার নির্দেশ দিয়েছে যে চিন সরকার না বলা পর্যন্ত এই টিমকে হুবেইকে থাকতে হবে। এই টিমের এক সদস্য জানিয়েছেন যে এই দলটি বিশেষভাবে হুবেইয়ের জন্য গঠন করা হয়েছে, কেন্দ্র সরকার হয়ত এখনই এই দলকে এখান থেকে সরিয়ে নেওয়া নিরাপদ বলে মনে করছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+