স্যাটেলাইটে ধরা পড়ল পাকিস্তানের মারাত্মক ছক! বালুচিস্তান থেকে পাখতুনখোয়ায় কী ঘটেছে

ফের চেনা ছক পাকিস্তানের। গত ফেব্রুয়ারি মাসে ভারতের এয়ারস্ট্রাইকে চকোতি, মুজাফফরাবাদ ,বালাকোটের মতো জঙ্গি শিবিরকে গুঁড়িয়ে দেওয়ার পরও ফের একবার পাকিস্তানের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে উগ্রপন্থার মারণ-ফাঁদের কার্যকলাপ। গোটা পাকিস্তান জুড়ে কী ঘটছে এই উগ্রপন্থাকে ঘিরে, তা ধরা পড়েছে সাম্প্রতিক কিছু স্যাটেলাইট ছবিতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কয়েকটি ছবিতে সেই ঘটনার কিছু তথ্য প্রকাশ পেয়েছে।

 স্য়াটেলাইট ছবিতে কী ধরা পড়েছে?

স্য়াটেলাইট ছবিতে কী ধরা পড়েছে?

স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য। যা হাতে পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। সেই ছবিতে দেখা গিয়েছে, পাকিস্তানের একাধিক জায়গায়, বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলিতে উগ্রপন্থায় যুব সমাজকে উজ্জিবীত করতে বেশ কয়েকটি কেন্দ্র নির্মাণ করছে পাকিস্তান। আর সেই কেন্দ্রই পাকিস্তানের যুব সমাজকে আকর্ষণ করছে বলে খবর।

কোথায় কোথায় রয়েছে এই কেন্দ্র?

কোথায় কোথায় রয়েছে এই কেন্দ্র?

পাকিস্তানের পাঞ্জাব , পাখতুনখোয়া , বালুচিস্তানের মতো জায়গায় একের পর এক উগ্রপন্থার শিবির তৈরি হয়ে চলেছে। ডজন কয়েক এমন কেন্দ্র সারা পাকিস্তানে ছড়িয়ে যাচ্ছে মুহূর্তে।যেখানে যুব সমাজকে আকৃষ্ট করে এনে নাশকতার ছক ইসলামাবাদ বুনছে বলে খবর। স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে এই উগ্রপন্থার জন্য নির্মিত এই কেন্দ্রগুলি ক্রমাগত বড় হচ্ছে।

 কতজন থাকতে পারবে এমন এক একটি কেন্দ্রে?

কতজন থাকতে পারবে এমন এক একটি কেন্দ্রে?

প্রায় এক হাজার জন এই এক একটি কেন্দ্রে থাকতে পারবে। গোয়েন্দাদের কাছে খবর, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তানের কেন্দ্রগুলিতে ৭০০ জনের থাকা খাওয়ার বন্দোবস্ত রয়েছে বলে জানা গিয়েছে। গোয়েন্দাদের খবর বলছে, এই সমস্ত ক্যাম্পের প্রায় ৯২ শতাংশ সেন্টারে ১২ বছর থেকে ৩৫ বছর বয়সীরা থাকছে। আর তাদেরই উগ্রপন্থায় নামানোর ছকে রয়েছে পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+