ধনকুবের আসোস ফ্যাশনের মালিকের ৩ সন্তানের মৃত্যু কলম্বো বিস্ফোরণে
অনলাইন ফ্যাশন ড্রেসিং কোম্পানি আসোসের মালিক তথা ডেনমার্কের ধনী শ্রেষ্ঠ আন্দ্রেস হোলচ পভসেনের তিন সন্তানের মৃত্যু হয়েছে শ্রীলঙ্কার বিস্ফোরণে।
অনলাইন ফ্যাশন ড্রেসিং কোম্পানি আসোসের মালিক তথা ডেনমার্কের ধনী শ্রেষ্ঠ আন্দ্রেস হোলচ পভসেনের তিন সন্তানের মৃত্যু হয়েছে শ্রীলঙ্কার বিস্ফোরণে। ওই ধারাবাহিক নাশকতায় মৃতদের তালিকা প্রকাশের সময় শ্রীলঙ্কা সরকারের তরফে এমনই মর্মান্তিক খবর শোনানো হয়েছে। তবে পরিবারের অনুরোধে মৃত তিন শিশুর নাম প্রকাশ্যে আনতে রাজি হয়নি শ্রীলঙ্কা প্রশাসন।

ইউরোপের ফ্যাশন টাইকুন আন্দ্রেস হোলচ পভসেন, তাঁর স্ত্রী অ্যানে ও চার সন্তানকে নিয়ে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে এসেছিলেন বলে শ্রীলঙ্কা সরকারের তরফে জানানো হয়েছে। কলম্বোর যে পাঁচতারা হোটেলে তাঁরা উঠেছিলেন, জঙ্গিরা সেখানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। ওই নাশকতাতেই ড্যানিশ অনলাইন ফ্যাশন ড্রেসিং কোম্পানির মালিকের তিন সন্তানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নাশকতার তিন দিন আগে পভসেনের মেয়ে আলমা, কলম্বোর হোটেলের সুইমিং পুলে পিছনে ঘুরে বসে থাকা অবস্থায় তার তিন ভাই-বোনের ছবি পোস্ট করেছিল ইনস্টাগ্রামে। 'তিন ছোট ভাল্লুক' ক্যাপশন দেওয়া ওই ছবিটিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমন নৃশংস ঘটনায় জড়িতদের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটিজেনরা। কলম্বোর ধারাবাহিক বিস্ফোরণে নিহত এবং আহতদের মধ্যে পাকিস্তান, আমেরিকা, ইংল্যান্ড, মরক্কো ও বাংলাদেশের পর্যটকেরা রয়েছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কা সরকার।












Click it and Unblock the Notifications