মার্কিন নির্বাচনে তুরুপের তাস ইন্দো-আমেরিকানরা! সেই লক্ষ্যেই পরবর্তী মাস্টারস্ট্রোক কমলা হ্যারিসের

মার্কিন নির্বাচনের মূল ফোকাস এখন ভারতীয় বংশদ্ভুতদের ভোট টানা। আর এই লড়াইতেই এখন একে অপরকে মাত দিতে একের পর এক চাল দিচ্ছে ডেমোক্র্যাট ও রিপাব্লিকানরা। আর এই লক্ষ্যে এবার ভারতীয় বংশদ্ভুত সবরিনা সিংকে নিজের প্রেস সেক্রেটারি হিসাবে নিযুক্ত করলেন কমলা হ্যারিস।

প্রথম বার কোনও এশীয়-আমেরিকান ভাইস প্রেসিডেন্টের পদপ্রার্থী

প্রথম বার কোনও এশীয়-আমেরিকান ভাইস প্রেসিডেন্টের পদপ্রার্থী

গত সপ্তাহে নিজের রানিংমেট তথা ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বেছে নিয়েছেন তিনি। এবার কমলা তার প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছেন আরেক ভারতীয়কে। সবরিনা এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা প্রত্যাশী ডেমোক্র্যাট নেতা কোরি বুকার ও মাইক ব্লুমবার্গের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন তিনি।

ভারতীয়দের কাছে টানতে বাইডেনের চাল

ভারতীয়দের কাছে টানতে বাইডেনের চাল

এদিকে বাইডেনের ডিজিটাল প্রচারের প্রধানও ভারতীয় বংশোদ্ভূত, নাম মেধা রাজ। বাইডেনের হয়ে ট্রাম্পের বিরুদ্ধে ডিজিটাল ঘুঁটি সাজানোর দায়ভার ভরতীয়-আমেরিকান মেধার। নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'জো বাইডেনের ডিজিটাল প্রচারের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছি। ১৩০ দিন বাকি নির্বাচনের। এক মনিটও অপচয় করব না।'

বাইডেনকে আক্রমণ ডোনাল্ড ট্রাম্পের

বাইডেনকে আক্রমণ ডোনাল্ড ট্রাম্পের

এদিকে এদিন জো বাইডেনকে আক্রমণ করতে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন যে যদি নির্বাচনে বাইডেন জয়ী হন তাহলে আদতে দেশ চালাবে কমলা হ্যারিস। এর আগেও কমলা হ্যারিসকে বারবার আক্রমণ করতে দেখা গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। রাজনৈতিক সৌজন্যতার ধার ধারেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর উদাহরণ এর আগেও পাওয়া গিয়েছে। পাশাপাশি ট্রাম্পের দাবি যে তাঁর কাছে বেশি ভারতীয় সমর্থক রয়েছে।

ট্রাম্পের নিশানায় কমলা হ্যারিসও

ট্রাম্পের নিশানায় কমলা হ্যারিসও

এছাড়া কমলাকে আক্রমণ শানিয়ে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, 'জো বাইডেন একজন মহিলাকে ভাইস প্রেসিডেন্ট পদে লড়াই করার জন্য নির্বাচিত করায় পুরুষরা মুখ ফেরাতে পারেন। কমলা জঘন্য, স্বার্থপর ও ভয়ংকর। তিনি প্রায়ই মিথ্যে কথা বলেন। তাঁর উদ্দেশ্য হচ্ছে কর বাড়ানো ও আপনাদের স্বাস্থ্য পরিষেবা কেড়ে নেওয়া।'

ডেমোক্র্যাট চালে মাত ট্রাম্প

ডেমোক্র্যাট চালে মাত ট্রাম্প

এর আগে বারবার দেখা গিয়েছে মোদীর সঙ্গে নিজের বন্ধুত্বে ফায়দা তুলে ট্রাম্প আমেরিকায় থাকা ভারতীয় বংশদ্ভূত ভোটারদের নিজের কাছে টানতে চেয়েছেন। তবে তাঁর এই খেলাতে তাঁকেই মাত দিতে ময়দানে নামলেন জো বাইডেন। ভারতীয় বংশদ্ভূত ভোটারদের কাছে টানতে নিলেন অভিনব পন্থা। ১৪টি ভারতীয় ভাষায় ডিজিটাল প্রচার করেন তিনি, যা আমাদের দেশেও সচরাচর দেখা যায় না। তাছাড়া প্রথমবার কোনও ভারতীয় বংশদ্ভুতকে ভাইস প্রেসিডেন্টের পদপ্রার্থী করেও সবাইকে চমকে দেন বাইডেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+