আমেরিকার পশ্চিম উপকূলে 'নীল' ঝড়, ২৭০-এর ম্যাজিক ফিগার থেকে কত দূর বাইডেন?

প্রত্যাশা মতোই মার্কিন যুক্তরাষ্টের পশ্চিম উপকূলে নীল ঝড় দেখা গেল। ডেমোক্র্যাট রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বাইডেন আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত তিনটি বড় রাজ্যেই জয় লাভ করার পথে এগোচ্ছেন। এর মধ্যে রয়েছে ইলেকটোরাল কলেজের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে বড় রাজ্য ক্যালিফোর্নিয়া।

২৩৮টি ইলোকটোরাল আসনে এগিয়ে বাইডেন

২৩৮টি ইলোকটোরাল আসনে এগিয়ে বাইডেন

প্রাথমিক প্রবণতার নিরিখে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক প্রার্থীদের মধ্যে। এখনও পর্যন্ত ২৩৮টি ইলোকটোরাল আসনে এগিয়ে রয়েছেন জো বাইডেন। অপর দিকে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে ২১৩টি ইলেকটোরাল আসনে। ২৭০-এর ম্যাজিক ফিগার থেকে মাত্র ৩২টি ইলেকটোরাল আসন দূরে রয়েছেন জো বাইডেন।

ক্যালিফোর্নিয়ার ৫৫টি ইলেকটোরাল আসন ডেমোক্র্যাটদের ঝুলিতে

ক্যালিফোর্নিয়ার ৫৫টি ইলেকটোরাল আসন ডেমোক্র্যাটদের ঝুলিতে

পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ার ৫৫টি ইলেকটোরাল আসন ডেমোক্র্যাটদের ঝুলিতে, অরেগন রাজ্যের ৭টি ইলেকটোরাল আসন ডেমোক্র্যাটদের ঝুলিতে এবং ওয়াশিংটন স্টেটের ১২টি ইলেকটোরাল আসন ডেমোক্র্যাটদের ঝুলিতে গিয়েছে। এছাড়া নেভাদা ও অ্যারিজোনায় এগিয়ে রয়েছেন জো বাইডেন।

ট্রাম্পের থেকে নিউ মেক্সিকো এবং কোলারাডো ছিনিয়ে নিলেন বাইডেন

ট্রাম্পের থেকে নিউ মেক্সিকো এবং কোলারাডো ছিনিয়ে নিলেন বাইডেন

গত নির্বাচনে ট্রাম্পের ঝুলিতে যাওয়া নিউ মেক্সিকো এবং কোলারাডোতে এবার জিততে চলেছেন জো বাইডেন। এছাড়া গত নির্বাচনে জেতা মন্ট্যানা, মিনেসোটা, অ্যারিজোনাতেও বাইডেনের কাছে পিছিয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আফ্রিকান-আমেরিকানদের ভোটের প্রভাবের ফলে ইলনয়িসে হারতে হবে ট্রাম্পকে। গতবার এই রাজ্য ছিল রিপাবলিকানদের দখলে।

পূর্ব উপকূলে বাইডেনের জয়

পূর্ব উপকূলে বাইডেনের জয়

এদিকে পূর্ব উপকূলে অবস্থিত ২৯ ইলেকটোরাল কলেজ বিশিষ্ট নিউ ইয়র্কে জিতেছেন বাইডেন। এছাড়া পূর্ব উপকূলের আরও বেশ কয়েকটি রাজ্যে লিড নিয়েছেন জো বাইডেন। ভারমন্ট, ম্যাসেচুসেটস, কনেটিকাট, নিউ জার্সি, মেরিল্যান্ড, ডেলাওয়্যার এবং ভার্জিনিয়াতে বিজয়ী হতে চলেছেন বাইডেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+