India-Canada Row: বিদেশি শক্তির কারণেই গণতন্ত্র বিপদের মুখে! ভারতকে খোঁচা কানাডার
India-Canada Row: বিদেশি শক্তির হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কানাডা। সম্প্রতি সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানি জঙ্গি খুনে ভারতের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন। সেটাই আরও একবার মনে করিয়ে দিয়েছে কানাডা। রাষ্ট্রপুঞ্জে কানাডার প্রতিনিধি উল্লেখ করেছে, বিদেশি শক্তির কারণেই গণতন্ত্র বিপদের মুখে।
খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিঝ্ঝর হত্যাকাণ্ড নিয়ে চড়ছে উত্তাপ! বিশেষ করে ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থায় ফের একবার নিঝ্ঝর হত্যাকাণ্ডে ভারতের জড়িয়ে থাকা নিয়ে সুর চড়াল কানাডা। তাও আবার রাষ্ট্রসংঘের অধিবেশনে। যদিও পাল্টা বার্তা এদিন দেওয়া হয়েছে ভারতের তরফেও।

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনে শুরু হয়েছে। আর সেই অধিবেশনে ভারত সহ একাধিক দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। ভারতের প্রতিনিধি হিসাবে সে অধিবেশনে যোগ দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই মঞ্চ থেকেই কানাডাকে বার্তা দেন তিনি।
বলেন, সন্ত্রাস এবং চরমপন্থার উপর দাঁড়িয়ে রাজনৈতিক সুবিধা ভোগ করা উচিৎ নয়। এমনকিও অখন্ডতার প্রতি শ্রদ্ধা এবং অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ ঠিক নয় বলেও বার্তা দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
এরপরেই রাষ্ট্রপুঞ্জে কানাডার প্রতিনিধি Bob Rae বলতে ওঠেন। ওই অধিবেশনেই তাঁর দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানি জঙ্গি খুনে অভিযোগ ঘিরে তিনিও সরব হন। বলেন, বিদেশি শক্তির কারণেই গণতন্ত্র বিপদের মুখে। রাজনৈতিক লাভ নিতে কোনও অভিযোগ করা হচ্ছে না বলেও কার্যত সরব ওই আধিকারিক।
কানাডার প্রতিনিধি বব রাই আরও বলেছেন, আমরা সাম্যকে গুরুত্ব দিতে পছন্দ করি। পাশাপাশি মুক্ত সমাজেও আমাদের বিশ্বাস রয়েছে। আমরা রাজনীতির জন্য ভিনদেশের সঙ্গে সম্পর্ক থেকে সরে যেতে পারি না। কারণ আমরা দেখেছি বিদেশি শক্তির জন্য কীভাবে গণতন্ত্র বিপদে পড়তে পারে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানি জঙ্গি খুনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। যদিও ভারতের তরফে এহেন অভিযোগ অস্বীকার করা হয়েছে। আর তা নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্বের মঞ্চেও বিষয়টিকে তুলে বিতর্ক বাড়ালেন কানাডার আধিকারিক।












Click it and Unblock the Notifications