কোভিডের আলফা ভ্যারিয়েন্ট থেকে ৬০% বেশি সংক্রামক 'ডেল্টা' দাবী UK-র বিশেষজ্ঞর

কোভিডের আলফা ভ্যারিয়েন্ট থেকে ৬০% বেশি সংক্রামক 'ডেল্টা' দাবী UK-র বিশেষজ্ঞর

সারা বিশ্বজুড়ে করোনার তৃতীয় ঢেউয়ের জন্য দায়ী করা হচ্ছে করোনা ত্রিপল মিউটেন্ট স্ট্রেনগুলিকে। এই ত্রিপল মিউট্যান্ট করোনা স্ট্রেনগুলির ভারতীয় প্রজাতির একটিকে ডেল্টা নামে চিহ্নি করেছে WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল কোভিডের এই প্রজাতিটি বেশি সংক্রামক। এবার সেই কথায় শিলমোহর দিয়ে ইংল্যান্ডের সংক্রমণ বিশেষজ্ঞ জানাচ্ছেন এটি নিজের প্রজাতি আলফা ভ্যারিয়েন্টের থেকেও ৬০ % বেশি সংক্রামক।

কোভিডের আলফা ভ্যারিয়েন্ট থেকে ৬০% বেশি সংক্রামক ডেল্টা দাবী UK-র বিশেষজ্ঞর

সম্প্রতি ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের নেইল ফার্গুসন সাংবাদিকদের জানিয়েছেন, যে আলফার থেকে ডেল্টা ভ্যারিয়েন্টর সংক্রমণ ক্ষমতা বেশি। আমরা মনে করি প্রায় ৬০ % বেশি সংক্রমন ক্ষমতা রয়েছে ডেল্টার।'

কী এই আলফা ও ডেল্টা ভাইরাস?

WHO কিছুদিন আগে কোভিড ভাইরাসের 'থ্রিপল মিউটেন্ট' ভারতীয় স্ট্রেন B.1.617 এর সংক্রমণ ক্ষমতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল ডব্লিউএইচও। তবে পরে সেই অবস্থান থেকে সরে এসে বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয় পুরো B.1.617 নয়, এই 'ত্রিপল মিউটেন্ট স্ট্রেন'এর একটি শাখা B.1.617.2 কেই দ্রুত সংক্রমণের জন্য দায়ী।

গত মাসেই 'থ্রিপল মিউটেন্ট' B.1.617 কোভিড ভাইরাসটিকে 'ভাইরাস অফ কনসার্ন' ঘোষণা করেছিল ডব্লিউএইচও। সেখান থেকে সরে এসে সংস্থার তরফে বলা হয়েছে, ভারতীয় স্ট্রেনের সবকটি ভাগ নয় শুধু মাত্র B.1.617.2 ভাইরাসটিই দ্রুত ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে। এই ভাইরাসটির অসুস্থ করার ক্ষমতাও অন্যদের তুলনায় বেশি বলে জানিয়েছে ডব্লিউএইচও। দেশে সেকেন্ড ওয়েভ শুরু হওয়ার আগেই তৃতীয়বার চরিত্র বদলে ফেলা এই কোভিড ভাইরাস পাওয়া গিয়েছিল মহারাষ্ট্রে৷ ৫ অক্টোবর ২০২০ মুম্বইয়ে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে৷ তবে তখনও এই ভাইরাসটি 'ডাবল মিউটেন্ট' হিসেবে কাজ করছিল৷ পরে নিজেকে আবার বদলে ফেলে ভয়ঙ্কর আকার ধারণ করে
B.1.617.1 এবং B.1.617.2 ভাইরাস দুটি। সম্প্রতি ভারতে পাওয়া এই ভাইরাসদুটির নতুন নামকরণ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। কাপ্পা এবং ডেল্টা নামে কোভিডের এই নতুন স্ট্রেন দুটিকে চিহ্নিত করেছে WHO

একই ভাবে করোনার দক্ষিণ আফ্রিকান শাখার থ্রিপল মিউটেন্ট ভাইরাসটিকে বিটা নামে চিহ্নিত করা হয়েছে৷ এই দুটি ভাইরসই মূলত ভ্যাকসিনের সুরক্ষা বলয় ভেঙে সংক্রমিত করছে বলে আগেই সতর্ক করেছিল WHO

ফার্গুসন মডেল একটি ছবি দেখিয়েছেন যে শীতকালে তৃতীয় তরঙ্গ সংক্রমণ ব্রিটেনের দ্বিতীয় তরঙ্গকেও প্রতিদ্বন্দ্বিতায় ফেলবে৷ দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্টে প্রথম চিহ্নিত আলফা ভ্যারিয়েন্টির দ্বারাই আসতে পারে থার্ড ওয়েভ। পাশাপাশি তিনি এও জানিয়েছেন ভ্যাকসিন ডেল্টা ভাইরাসের মারাত্মক অসুস্থতা থেকে কতটা সুরক্ষা দেয় সে সম্পর্কে আরও বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+