ডেল্টা প্লাস ছাড়াও বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে এই ৩ ভ্যারিয়্যান্ট, পেরুতে খোঁজ আরও এক নব স্ট্রেনের

ডেল্টা প্লাস ছাড়াও বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে এই ৩ ভ্যারিয়্যান্ট, পেরুতে খোঁজ আরও এক নব স্ট্রেনের

গত দেড় বছরে একাধিকবার মিউটেশন ঘটিয়ে নিত্যনতুন রূপ ফিরে এসেছে করোনা ভাইরাস। সংক্রমণের পাশাপাশি বেড়েছে মারণ ক্ষমতাও। বর্তমানে গোটা বিশ্বজুড়ে নতুন করে আতঙ্কের সঞ্চার করেছে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট। যদিও এর উৎপত্তি ডেল্টার বিবর্তনের ফলেই। এই ডেল্টার আবার প্রথম দেখা মেলে ভারতেই ২০২০ সালের ডিসেম্বর মাসে। বর্তমানে বিশ্বের প্রায় ১১টি দেশে থাবা বসিয়েছে ডেল্টা প্লাস। কিন্তু ডেল্টা প্লাস ছাড়াও করোনার আলফা, বিটা, ডেল্টা সহ একাধিক 'ভ্যারিয়্যান্ট অব কনসার্ন’ তৈরি করেছে গোটা বিশ্বজুড়েই।

সবচেয়ে শক্তিশালী ডেল্টাই

সবচেয়ে শক্তিশালী ডেল্টাই

যদিও বিজ্ঞানীদের দাবি, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ডেল্টা ভ্যারয়্যান্টই। যা এখনও পর্যন্ত বিশ্বের ৮৫টির বেশি দেশে পা রেখেছে। সার্স-কোভ-২ বা করোনা ভাইরাসের পূর্ববর্তী স্পাইক প্রোটিনের সজ্জাবিন্যাস ও গঠনে ক্রমাগত বদলের ফলেই জন্ম হয়েছে এই মারণ স্ট্রেনের। এদিকে ভারতে গত মার্চ থেকেই করোনার দ্বিতীয় তরঙ্গ চলছে। এই তরঙ্গে সংক্রমণ যেমন বেড়েছে, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুও।

 সতর্ক বার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সতর্ক বার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারতের পাশাপাশি গোটা বিশ্বের করোনা দ্বিতীয় ঢেউয়ের জন্য এই স্ট্রেনকেই কাঠগড়ায় তোলা হয়। এমনকী ভ্যাকসিনকে ধোঁকা দিয়ে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে এই স্ট্রেনের জুড়ি মেলা ভার। এমনকী অগামীতে ডেল্টার পর বিশ্বজুড়ে ডেল্টা প্লাসই ব্যাপক তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক বার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর ডেল্টা আগ্রাসন ঠেকাতে টিকারণের পাশাপাশি সঠিক ভাবে কোভিড বিধি পালনের উপরেও জোর দিয়েছে হু।

 ১৭০ দেশে পা রেখেছে আলফা

১৭০ দেশে পা রেখেছে আলফা

অন্যদিকে আলফা স্ট্রেন মিলেছে ১৭০টি দেশে। তবে ডেল্টার তুলনায় এর সংক্রমণ ধার ও মারণ ক্ষমতা খানিক কম। এই ভ্যারিয়্যান্টের প্রথম খোঁজ মেলে আমেরিকায়। যদিও এর মূল উৎস ব্রিটেনে বলেই মনে করা হয়। অন্যদিকে বিটা পাওয়া গিয়েছে ১১৯টি দেশে। গত বছর ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকাতেই এই স্ট্রেনের প্রথম দেখা মেলে। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে ব্রিটেনে পা রাথে এই ঘাতক করোনা স্ট্রেন।

 পেরুতে খোঁজ নতুন স্ট্রেনের

পেরুতে খোঁজ নতুন স্ট্রেনের

এদিকে আলফা, ডেল্টা, বিটা ছাড়াও বর্তমানে বিশ্বের ৭১টি দেশে থাবা বসিয়েছে গামা স্ট্রেন। তবে উদ্বেগ বাড়ছে ডেল্টাকে নিয়েই। আগামী কিছু মাস এই স্ট্রেনের হাত থেকে মানুষের নিস্তার নেই বলেই মনে করা হচ্চে। তবে একাংশের বিজ্ঞানীদের ধারণা করোনার ডেল্টা স্ট্রেন খুব সম্ভবত এমন অবস্থায় পৌঁছে গিয়েছে, তার স্পাইক প্রোটিনে আর মিউটেশন ঘটানো সম্ভব নয়। অন্যদিকে সম্প্রতি আবার পেরুতে করোনার ল্যাম্বডা স্ট্রেনের সন্ধান মিলেছে। সেটিকে আবার 'ভ্যারিয়্যান্ট অব ইনটেরেস্ট' তালিকায় নজরবন্দি করে রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+