নির্মলার সীমান্ত কূটনীতিকে কুর্নিশ, প্রশংসার বন্যা চিনা স্যোশাল মিডিয়ায়
চিনা সেনার সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের সৌজন্য কূটনীতি নিয়ে চিনা স্যোশাল মিডিয়ায় ঝড় বয়ে গিয়েছে।
দিন দুয়েক আগে সিকিম সীমান্তে নাথু লা পাসে গিয়ে চিনা সেনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে করমর্দন করে সীমান্তে কূটনৈতিক স্থিরতার বার্তা দিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। চিনা সেনার সঙ্গে সেই সৌজন্য কূটনীতি নিয়ে চিনা স্যোশাল মিডিয়ায় ঝড় বয়ে গিয়েছে।

এশিয়ার দুই বৃহত্তম শক্তিধর চিন ও ভারতের মৈত্রী দেখে সেদেশের সাধারণ মানুষ চিনা স্যোশাল মিডিয়ায় সন্তোষ প্রকাশ করেছে। এই চিত্রই দুই দেশের মধ্যে দেখতে চান বলে অনেকে আশাপ্রকাশ করেছেন।
চিনা স্যোশাল মিডিয়া সিনা ওয়েইবোয় হুই হুই নামে একজন বলেছেন, এমন শান্তির দৃশ্য দেখে আমি খুব খুশি হয়েছি। তু উয়েই নামে আর এক চিনা নাগরিক বলেছেন, একজন মহিলা প্রতিরক্ষামন্ত্রী হয়ে সরাসরি সীমান্তে এসে সমস্যাকে মোকাবিলা করেছেন তিনি। নির্মলা সীতারমন অত্যন্ত সাহসী মহিলা।
Sharing another snippet from Smt @nsitharaman 's interaction with Chinese soldiers at the international border at Nathu-la, Sikkim pic.twitter.com/TIRdnhixeL
— Raksha Mantri (@DefenceMinIndia) 8 October 2017
যদিও চিনা সরকার এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয়। সীতারমন সীমান্তে গিয়ে চিনা সেনার সঙ্গে কথা বলে করমর্দন করেছেন, বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন, এই ঘটনা নিয়ে বিশেষ ভাবিত নয় চিন সরকার। তাঁরা বলেছে, দুই দেশের মধ্যে হওয়া চুক্তি ও ঐতিহাসিক সমঝোতা মেনে ভারত কাজ করবে যাতে সীমান্ত শান্ত থাকে, এটাই চিন সরকার চায়।
তবে চিনা সরকারি সংবাদমাধ্যমও নির্মলার সৌজন্যকে কুর্নিশ জানিয়েছে। কিয়াং ফেং নামে চাইনিজ অ্যাসোসিয়েশন ফর সাউথ এশিয়ান স্টাডিজের এক বিশেষজ্ঞকে উদ্ধৃত করে গ্লোবাল টাইমস লিখেছে, নির্মলার সৌজন্যে এক নতুন নজির তৈরি হল। এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সারা বিশ্বের কাছে ইতিবাচক বার্তা যাবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications