Death Valley Record Heat: প্রখর তাপে পুড়ছে ক্যালিফোর্নিয়া, ডেথ ভ্যালিতে সেঞ্চুরি পার করবে তাপমাত্রা?
Death Valley Record Heat: চলতি বছরের জুন মাস সর্বাধিক তাপমাত্রার রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন। গরমের অবস্থা দেখে মনে করা হচ্ছে, জুলাই মাস ভেঙে দিতে পারে সেই রেকর্ড।
প্রখর উত্তাপে পুড়েছে ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অংশ। চর্চায় রয়েছে ডেথ ভ্যালি। যেখানে সর্বাধিক তাপমাত্রার নয়া নজির সৃষ্টি হতে পারে।

ডেথ ভ্যালিতে তাপমাত্রা ১৩০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে বলে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় যে দাবদাহ চলছে তাতে উদ্বিগ্ন পরিবেশবিদরা। আবহাওয়া যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে অদূর ভবিষ্যতেই তা রোধ করার প্রয়োজনীয়তা অনুভব করছেন আবহবিদরা। নাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে।
ডেথ ভ্যালির ফারনেস ক্রিকের তাপমাত্রা এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহবিদদের। এনডব্লিএসের পূর্বাভাস ছিল, রবিবার পৃথিবীতে সবচেয়ে উষ্ণ জায়গার রেকর্ড গড়তে পারে ডেথ ভ্যালি। ১২৯ ডিগ্রি বা ১৩১ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হওয়ার পূর্বাভাস ছিল। বেসরকারি সূত্রে পাওয়া তথ্য বলছে তার ধারেকাছেই পৌঁছেছে তাপমাত্রা।
১৯১৩ সালে ফারনেস ক্রিকে সর্বাধিক তাপমাত্রা ছিল ১৩৪ ডিগ্রি ফারেনহাইট বা ৫৬.৬৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে ১৩০ ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল বলে জানা যাচ্ছে। একাংশের দাবি ১২৫.৬ ডিগ্রি ফারেনহাইট ছিল। পৃথিবীতে এই তাপমাত্রা বেশ কয়েকটি জায়গায় রেকর্ড করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ডেথ ভ্যালিতে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফে দাবি করা হচ্ছে, ক্যালিফোর্নিয়ায় দাবদাহ চললেও এখনও সর্বাধিক গরম পড়েনি। সকলকে সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে। পূর্ব ক্যালিফোর্নিয়ায় মরুভূমি এলাকা ডেথ ভ্যালি। সেখানে সকলেই অপেক্ষায় নতুন রেকর্ড তৈরির অপেক্ষায়। প্রবল গরমে এক বাইক চালকের মৃত্যু পর্যন্ত হয়েছে।
ডেথ ভ্যালিতে ৯ হাজার বছর ধরে মানুষের বসবাস বলে জানা যায়। এখানে তাপমাত্রার চরম পরিস্থিতি থাকা সত্ত্বেও রয়েছে গাছগাছালি। পর্যটক ও ভূতত্ত্ববিদদের কাছে এই জায়গা ঘিরে আগ্রহ রয়েছে। এবারের দাবদাহ দেখে সেই আগ্রহ বাড়িয়েছে ডেথ ভ্যালির তাপমাত্রা। প্রশ্ন উঠছে, এবার কি ভেঙে যাবে ১১০ বছরের পুরানো রেকর্ড।
(প্রতীকী ছবি)
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications