এক মানুষ সমান বরফ জমে ভয়ঙ্কর পরিস্থিতি মার্কিন মুলুকে, তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৬০
এক মানুষ সমান বরফ জমে ভয়ঙ্কর পরিস্থিতি মার্কিন মুলুকে, তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৬০
এযেন প্রকৃতির রুদ্র রূর। এমন ভয়ঙ্কর তুষার ঝড়ের মুখোমুখি হতে হয়নি আমেরিকাকে। তুষার ঝড়ে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। আমেরিকার ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৬০ হয়ে গিয়েছে।
১৫.০০০ উড়ান বাতিল করা হয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্কের বাফেলো শহর এলাকা।

তুষার ঝড়ে বিধ্বস্ত আমেরিকা
এমন ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে এর আগে কখনও পড়েনি আমেরিকা। নিউইয়র্কের মত শহরের রাস্তায় এক মানুষ সমান পুরু বরফের স্তুপ। নিজেরাই বেলচা হাতে বরফ পরিষ্কার করতে বেরিয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্কের বাফেলো এলাকা। ইতিমধ্যেই তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৬০ জন হয়ে গিেয়ছে। তাপমাত্রা নেমে গিয়েছে মাইনাস ৪৫ ডিগ্রিতে। বিস্তীর্ণ এলাকা এখনও অন্ধকারে ডুবে রয়েছে। যার জেরে একাধিক পরিষেবা পাচ্ছেন না মানুষ। বিশেষ করে বহুতলের বাসিন্দারা কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। একদিকে প্রবল ঠান্ডা তার উপরে আবার বিদ্যুৎ না থাকার কারণে কাজ করছে না ইলেকট্রিক হিটার।

মৃতের সংখ্যা বেড়ে ৬০ মার্কিন মুলুকে
তুষার ঝড়ে বিধ্বস্ত আমেরিকা। ক্রিসমাস ইভ থেকেই শুরু হয়েছে সেই তুষার ঝড়। এখনও থামেনি। আবহাওয়ার তেমন উন্নতি হতে দেখা যায়নি এখনও। এখনও চলছে তুষারপাত। গত তিন দিনে প্রবল তুষার ঝড়ে আমেরিকায় মৃত্যু হয়েছে ৬০ জনের। শুধু নিউইয়র্কেই মারা গিয়েছেন ২৭ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাফেলো শহর। নিউইয়র্কের ক্রিসমাস উৎসব একেবারে থমকে গিয়েছে তুষার ঝড়ের কবলে। রাস্তায় এতটাই পুরু বরফ জমে রয়েছে যে গাড়ি চলাচল করতে পারছে না। যার ফলে জরুরি পরিষেবা পর্যন্ত ব্যহত হচ্ছে।

বাতিল ১৫,০০০ উড়ান
প্রবল তুষার ঝড়ের জেরে আমেরিকায় গত তিন দিনে ১৫০০০ উড়ান বাতিল করা হয়েছে। মেরিল্যান্ড, কলোরাডো সহ একাধিক জায়গায় উড়ান চলাচল করছে না। তুষার ঝড়েত তীব্রতা এতটাই যে ঘণ্টায় ৬০-৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। তার জেরে কঠিন উড়ান বাতিল করতে হচ্ছে। সেই সঙ্গে দৃশ্যমানতাও কমে গিয়েছে। আকাশ পরিষ্কার না থাকায় বিমান চালানোর ঝুঁকি নিচ্ছে না বিমানসংস্থাগুলি। যার ফলে বহু পর্যটক আটকে গিয়েছেন বিভিন্ন জায়গায়। এমনকী বহু মানুষ ছুটিতেও বাড়ি ফিরতে পারছেন না।

পুর বরফের চাদরে আমেরিকা
পুরু বরফের চাদরে ঢেকেছে আমেরিকার বিভিন্ন শহর। এক শহর থেকে আরেক শহরে সড়ক পথেও যোগাযোগ করা যাচ্ছে না। এমনকী জরুরি পরিষেবা পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে। ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটছে শহরবাসী। নিতান্ত প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। আগে থেকেই সকলকে বাড়িতে খাবার এবং ওষুধ মজুত রাখতে বলা হয়েছিল। কতদিন আবহাওয়া স্বাভাবিক হবে তা নিয়ে এখনও নিশ্চিত কোনও পূর্বাভাস দিতে পারেনি হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications