Earthquake: চারপাশ জুড়ে শুধুই ধ্বংসস্তূপ, মানুষের হাহাকার-কান্না! ১০০০ মানুষের মৃত্যুর শঙ্কা মায়ানমারে
Earthquake: গত ২৪ ঘণ্টায় একের পর এক কম্পন মায়ানমারে! সবচেয়ে জোরাল ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.৭। আর তাতেই একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা দেশ। একের পর এক বহুতল ভেঙে পড়েছে সেখানে। ভেঙে পড়েছে ব্রিজ। ভয়াবহ পরিস্থিতি মায়ানমার জুড়ে। সেনার নিয়ন্ত্রণে থাকা সদেশের সরকার জানিয়েছে, ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত ৬৯৪ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আহত এক হাজারের বেশি মানুষ।
যা খবর, এখনও বহু মানুষের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সে দেশের এক আধিকারিক জানিয়েছেন, আহতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। (Earthquake)

আর এর মধ্যেই চাঞ্চল্যকর আশঙ্কাপ্রকাশ মার্কিন জিওলজিক্যাল সার্ভে (United States Geological Survey-USGS)-র। এক বার্তায় এই সংস্থা বলছে, মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১০০০ মানুষের মৃত্যু হতে পারে। সেখানকার পরিস্থিতি ভয়াবহ বলেও ওই বার্তায় দাবি করা হয়েছে।
Earthquake: উদ্ধারকাজ চলছে জোরকদমে
একটা ভূমিকম্পে গোটা মায়ানমারে একেবারে ধ্বংসস্তুপে পরিণত করেছে। যেদিকে চোখ যাচ্ছে সেখানে শুধুই ধ্বংসের ছবি। সবথেকে বেশি ক্ষতি হয়েছে রাজধানী নেপিদতে। ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে সেখানে প্রথম কম্পনটি অনুভূত হয়। মায়ানমারের বর্মার ১২ কিলোমিটার উত্তরে প্রথম কম্পনের উৎস বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এরপর থেকে একের পর এক কম্পন। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে প্রতিবেশী দেশের একের পর এক বাড়ি, মসজিদ, বিভিন্ন সৌধ। এমনকি রাস্তা ফেটে ভয়ঙ্কর চেহারা নিয়েছে। এছাড়াও বড় বড় ব্রিজ থেকে শুরু করে মোবাইক টাওয়ার কিছুই আর অক্ষত অবস্থায় নেই।
যদিও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ হচ্ছে। ধ্বংসস্তুপের মধ্যে কেউ আটকে আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে গৃহযুদ্ধে বিধংস সে দেশে উদ্ধারকাজেও বেগ পেতে হচ্ছে। এজন্য সমস্ত সংস্থা দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মায়ানমার সরকার।
Earthquake: তাইল্যান্ডেও প্রভাব কম্পনের
ভয়াবহ ভূমিকম্পের প্রভাব পড়েছে তাইল্যান্ডেও। সেখানেও বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যায় সে দেশে নির্মীয়মাণ একটি বহুতল ভেঙে ১১৭ জন আটকে পড়েন। অন্যদিকে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষও।
Earthquake: কম্পনের প্রভাব কলকাতাতেও
মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পের প্রভাব পড়ে কলকাতাতেও। কলকাতা সহ বাংলার একাধিক এলাকা শুক্রবার দুপুরে হঠাত করেই কেঁপে ওঠে। যদিও এতে কোনও বড়সড় ক্ষয়ক্ষতির খবর নেই।












Click it and Unblock the Notifications