করোনার মহামারীতে বিশ্বে মৃত্যু ছাড়াল ৫৭ হাজার! আক্রান্ত বেড়ে পৌনে ১১ লক্ষ
করোনা ভাইরাসের মহামারীতে মড়ক লেগেছে বিশ্বে। শুক্রবার সারা বিশ্বে মৃত্যু হল প্রায় চার হাজার। সব মিলিয়ে এই বিশ্ব-মহামারীর জেরে মৃতের সংখ্যা ছাড়াল ৫৭ হাজার।
করোনা ভাইরাসের মহামারীতে মড়ক লেগেছে বিশ্বে। শুক্রবার সারা বিশ্বে মৃত্যু হল প্রায় চার হাজার। সব মিলিয়ে এই বিশ্ব-মহামারীর জেরে মৃতের সংখ্যা ছাড়াল ৫৭ হাজার। আক্রান্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। একদিনেই ৬০ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন রাত সাড়ে ১১টা পর্যন্ত। আক্রান্তের সংখ্যা এদিন বেড়ে হয়েছে পৌনে ১১ লক্ষ।

মৃতের সংখ্যা ছাড়াল ৫৭ হাজার
করোনা ভাইরাসের সংক্রমণে সোমবার মৃতের সংখ্যা ৫৭ হাজার ছাড়িয়ে গেল। এদিন এক লাফে মৃত্যের সংখ্যা বেড়েছে ৪ হাজার। ইউরোপ ও আমেরিকায় মৃতের সংখ্যা বাড়ছে লাগামহীন, বাড়ছে আক্রান্তও। বিশ্বজুড়ে মারণ করোনা ভাইরাসের তাণ্ডবে ইতালি, স্পেন, আমেরিকা, জার্মানি জুড়ে শুধু মৃত্যু-মিছিল।
আক্রান্তের সংখ্যা পৌনে ১১ লক্ষ
করোনায় আক্রান্তের সংখ্যা গোটা বিশ্বজুড়েই বাড়ছে। শুক্রবার তা পৌনে ১১ লক্ষে পৌঁছে গিয়েছে। বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্ত ১০ লক্ষ ৭৪ হাজার ২৯০ জন। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি আমেরিকায়। শুধু আমেরিকাতেই ২ লক্ষ ৬৫ হাজার ৫০৬ জন করোনায় আক্রান্ত। আর ইতালিতেও এই সংখ্যা ১ লক্ষ ২০ হাজার। স্পেনও ইতালির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার।
কোথায় কত মৃত
সারা বিশ্বে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৭ হাজারেরও বেশি মানুষের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। ইতালিতে মৃতের সংখ্যা প্রায় ১৫ হাজার। এরপর স্পেনে মৃতের সংখ্যাও ১১ হাজার ছাড়িয়ে গিয়েছে। আমেরিকায় প্রায় সাত হাজার এবং ফ্রান্সে সাড়ে পাঁচ হাজারেরও বেশি।












Click it and Unblock the Notifications