হঠাৎ প্রবল ঝাঁকুনিতেই লন্ডভন্ড ইন্দোনেশিয়াতে মৃতের সংখ্যা বেড়ে ২৫২, পাশে থাকার বার্তা মোদীর

হঠাত প্রবল ঝাঁকুনি! আর তাতেই ক্রমশ বাড়ছে মৃত্যু মিছিল। সোমবার হঠাত করেই প্রবল কম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়াতে। আর এরপর থেকেই ক্রমশ বাড়ছে মৃত্যু মিছিল। আজ মঙ্গলবার মৃতেরও সংখ্যা বেড়ে ২৫২। অন্যদিকে এখনও পর্যন্ত ৭০০ জনেরও বেশ

হঠাত প্রবল ঝাঁকুনি! আর তাতেই ক্রমশ বাড়ছে মৃত্যু মিছিল। সোমবার হঠাত করেই প্রবল কম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়াতে। আর এরপর থেকেই ক্রমশ বাড়ছে মৃত্যু মিছিল। আজ মঙ্গলবার মৃতেরও সংখ্যা বেড়ে ২৫২। অন্যদিকে এখনও পর্যন্ত ৭০০ জনেরও বেশি মানুষ আহত বলে জানা যাচ্ছে। কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হঠাৎ প্রবল ঝাঁকুনিতেই লন্ডভন্ড ইন্দোনেশিয়া

একের পর এক বাড়ি ভেঙে গিয়েছে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। ধ্বংসস্তুপের মধ্যে বহু মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা উদ্ধারকারী দলের। তবে যত সময় গড়াচ্ছে তত ধ্বংসস্তিপের মধ্যে বেঁচে থাকার সম্ভাবনা কম হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে মৃতদের মধ্যে একটা বড় অংশ ছাত্র রয়েছে বলে জানা যাচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কম্পনের সময়ে জাভাতে সমস্ত স্কুল চলছিল। স্কুল চলাকালীনই বহু স্কুল বাড়ি ভেঙে পড়ে বলে খবর। আত তাতেই পড়ুয়াদের মৃতের সংখ্যা বাড়ছে বলে খবর। অন্যদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলেই জানা যাচ্ছে। তাঁদের সবার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছে বলেই খবর।

অন্যদিকে ভয়াবহ এই কম্পনে মৃত এবং আহতদের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একই সঙ্গে ঘটনার জন্যে দুঃখপ্রকাশ জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, দ্রুত আহতদের আরোগ্য কামনাও করেছেন প্রধানমন্ত্রী।

বলে রাখা প্রয়োজন, সোমবার একেবারে শক্তিশালী একটি ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। ৫.৪ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হয় জাভাতে। তীব্র এহেন কম্পনে একেবারে লন্ডভন্ড অবস্থা গোটা দেশের। বলে রাখা প্রয়োজন, ভূমিকম্পের গভীরতা ছিল ভূমি থেকে ১০ কিমি নিচে। এমনটাই জানায় আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট।

শুধু তাই নয়, স্থানীয় সময় ১১ টা ৫১ মিনিট নাগাদ এই ভূমিকম্পটি অনুভূত হয় বলেও জানানো হয়েছে। ঘটনার পরেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ একেবারে নিরাপদে আশ্রয়ের জন্যে বিভিন্ন জায়গা তে ছোটাছিটি শুরু করে দেয়। ইতিমধ্যে কম্পনের সময়ের একাধিক ভিডিও সামনে এসেছে। যা দেখে রীতিমত আতঙ্কিত বিশ্বের মানুষ।

শুধু ভারতই নয়, বিশ্বের একাধিক দেশ ভূমিকম্পে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার পাশে এসে দাঁড়ানোর বার্তা দিয়েছে। বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশগুলি। তবে এই মুহূর্তে সমস্ত কিছু ভুলে নতুন করে ঘুরে দাঁড়ানোটাই বড় চ্যালেঞ্জ ইন্দোনেশিয়ার কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+