ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃত পেরলো ৩৩ হাজার! চূড়ান্ত সংখ্যা দ্বিগুণ হতে পারে, আশঙ্কা WHO-র

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম আশঙ্কাজনক সংখ্যা পেরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা মৃতের চূড়়ান্ত সংখ্যা অনেকটাই বেশি।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৩৩ হাজার পেরিয়ে গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা সংখ্যাটা দ্বিগুণ হয়ে যেতে পারে। এখনও পর্যন্ত দুই দেশের সরকারি আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী তুরস্কে ২৯, ৬০৫ জন এবং সিরিয়ায় ৩৫৭৪ জনের মৃত্যু হয়েছে। যার জেরে মৃতের সংখ্যা ৩৩ হাজার পার করে গিয়েছে।

এখনও জীবিতের খোঁজ

এখনও জীবিতের খোঁজ

এখনও তুরস্কে ধ্বংসাবশেষ থেকে জীবিতের খোঁজ পাওয়া যাচ্ছে। রবিবার দক্ষিণ তুরস্কের হাতায় প্রদেশে ধ্বংসাবশেষ থেকে বাবা-মেয়ে এবং একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। এদিন উদ্ধার কাজ ষষ্ঠ দিনে পড়েছে। জীবিতদের সন্ধানের আশা কমে আসলেও মাঝে মধ্যে জীবিতের সন্ধান পাওয়া যাচ্ছে ধ্বংসাবশেষ থেকে। এদিন ইস্তানবুলে ১০ বছরের একটি মেয়ের ভিডিও প্রকাশ করা হয়েছে। কুদি নামের ওই মেয়েটি ১৪৭ ঘন্টা ধ্বংসাবশেষের নিচে আটকে ছিল।

জিডিপির ওপর ১৯৯৯-এর মতো প্রভাবের সম্ভাবনা কম

জিডিপির ওপর ১৯৯৯-এর মতো প্রভাবের সম্ভাবনা কম

এর আগেও ভয়াবহ ভূমিকম্প দেখেছে তুরস্ক। ১৯৯৯ সালের ভূমিকম্পে সেখানে প্রায় ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেবারের ভূমিকম্পের প্রভাব তুরস্কের জিডিপির ওপরেও প্রভাব ফেলেছিল। তবে এবার সেরকম প্রভাবের সম্ভাবনা কম বলেও মনে করছে আইএমএফ। তারা বলছে, পরবর্তী কয়েকমাস ভূমিকম্পের প্রভাব থাকলেও পূনর্নির্মাণে সরকারি সাহায্যের পাশাপাশি বেসরকারি সাহায্য এবং বিনিয়োগের জেরে জিডিপি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পাশে ভারত ও ভারতীয় সেনা

পাশে ভারত ও ভারতীয় সেনা

এদিকে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধার কাজে ভারতের এনডিআরএফ-এর পাশাপাশি হাত লাগিয়েছে ভারতীয় সেনা। ভারত থেকে একাধিক বার বিমানে করে সেখানে ওষুধ এবং খাদ্য সামগ্রি পাঠানো হয়েছে। এদিন সেখানে ভারত থেকে পাঠানো সপ্তম অপারেশন দোস্ত ফ্লাইটটি ২৩ টনের বেশি ত্রাণ সামগ্রি নিয়ে পৌঁছেছে। পাশাপাশি সেনাবাহিনীর চিকিৎসকরা সেখানে চিকিৎসায় নিযুক্ত রয়েছেন। সেনাবাহিনীর চিকিৎসক কর্নেল বিজয় পাণ্ডে ভেঙে যাওয়া হাত তাড়াতাড়ি সারিয়ে তুলতে একটি বাহ্যিক ফিক্সার তৈরি করেছেন। যা আগের থেকে হাল্কা, সস্তা এবং রোগীদের দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করবে বলেও মনে করছেন কর্নেল বিজয় পাণ্ডে।

তুরস্কে বাড়ছে গ্রেফতারিও

তুরস্কে বাড়ছে গ্রেফতারিও

একদিকে যখন তুরস্কে উদ্ধারকারীরা উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে সেখানে লুটপাটের খবরও সামনে এসেছে। যা দমন করতে এখনও পর্যন্ত ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে গত সপ্তাহের ভূমিকম্পে বাড়ি ধসে যাওয়ার কারণে সরকার একশো জনের ওপরে সন্দেহভাজনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। সেখানে কম্পনে ক্ষতিগ্রস্ত ১০ টি প্রদেশে ভবনগুলি ধসে যাওয়ার কারণে ১৩১ জনকে দায়ী করা হয়েছে। তাদের মধ্যে ১১৩ জনকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+