প্রেসিডেন্ট নির্বাচনের আগে উদ্বেগ বাড়ল ট্রাম্পের, করোনায় মৃত্যুর সংখ্যা ফের বাড়ছে আমেরিকায়
প্রেসিডেন্ট নির্বাচনের আগে উদ্বেগ বাড়ল ট্রাম্পের, করোনায় মৃত্যুর সংখ্যা ফের বাড়ছে আমেরিকায়
ঠিক যেমনটা স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিল তেমনটাই হল। আমেরিকায় করোনা ভাইরাসে প্রতিদিন মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। যদিও সপ্তাহান্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্বাস দিয়ে বলেছিলেন 'আমরা ঘুরে দাঁড়াচ্ছি, আমরা দারুণভাবে কাজ করছি’, তা সত্ত্বেও করোনা কেস কার্যত প্রতিটি রাজ্যেই চূড়ান্ত আকারে দেখা দিয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আর মাত্র যেখানে এক সপ্তাহ বাকি, সেখানে গত দুই সপ্তাহ ধরে সারাদেশে প্রতিদিন গড়ে মৃত্যুর হার ১০ শতাংশ বেড়েছে, রবিবার পর্যন্ত ৭২১ থেকে প্রায় ৭৯৪ জনের মৃত্যুতে এসে দাঁড়িয়েছে। দেশের ৪৭টি রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়ছে এবং ৩৪টি রাজ্যে বেড়েছে মৃত্যু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে মৃত্যুর দিকে ঊর্ধ্বমুখী হওয়ার আগে শুধু সময়ের অপেক্ষায় ছিল এবং দেশজুড়ে ক্রমবর্ধমান সংক্রমণ তার প্রমাণ দিচ্ছে। মৃত্যু হল সেই সূচক, যা ইঙ্গিত দিল যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কয়েক সপ্তাহ পরে মানুষ মারা যায়।
মিনেসোটা বিশ্বিদ্যালয়ের সংক্রমণ রোগের বিশেষজ্ঞ মাইকেল ওস্টারহম আগেই শরৎকালে সম্ভাব্য সংক্রমণ বৃদ্ধির কথা জানিয়েছিলেন, তিনি জানান, এখন যা ঘটছে তা তিনটে কারণের সংমিশ্রণ, প্রথম 'মহামারি থেকে অবসন্নতা’, যার জন্য মানুষ বাইরে বেড়িয়ে পড়ছেন, দ্বিতীয়ত 'মহামারির জন্য ক্ষোভ’, এঁরা এ ধরনের করোনা ঝুঁকিকে বিশ্বাস করতে চাইছেন না এবং তৃতীয়ত 'ঠাণ্ডা আবহাওয়া’, যা মার্কিন নাগরিকদের বাড়ির ভেতর থাকতে বাধ্য করছে, যেখানে ভাইরাস খুব সহজেই বাইরে ছড়িয়ে পড়ছে। ওস্টারহম বলেন, 'যখন আমরা এই তিনটি কারণকে একত্রিত করি, তখন এখন যা দেখছি তা দেখে খুব একটা অবাক হচ্ছি না।’ প্রসঙ্গত, এই মারণ ভাইরাসের কারণে আমেরিকায় নিশ্চিত সংক্রমণের সংখ্যা ৮৬ লক্ষ ও ২২৫,০০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা বিশ্বের তালিকায় এই দেশকে শীর্ষে রেখেছে।
এপ্রিলের শেষের দিকে যেখানে আমেরিকায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২,২০০, তার চেয়ে বর্তমানে মৃত্যুর সংখ্যা অনেকটাই নীচে রয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে শরৎকাল ও শীতকালে এই সংক্রমণ বাড়বে। এমনকী ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক সমীক্ষায় এও উঠে এসেছে যে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে আমেরিকায় মৃত্যু দাঁড়াবে ৩৮৬,০০০–তে। ২০২১ সালের মধ্যভাগের আগে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। জন হপকিন্সের রিপোর্টে জানা গিয়েছে, সাতদিনে দৈনিক নতুন গড় করোনা আক্রান্তের সংখ্যা রবিবার সর্বোচ্চ রেকর্ডে দাঁড়িয়েছে ৬৮,৭৬৭ জনে। মধ্য জুলাইয়ে যা ছিল ৬৭,২৯৩–এ। শুক্রবার ও শনিবার উভয় দিনই আমেরিকায় ৮০ হাজারের বেশি দৈনিক সংক্রমণ ধরা পড়ে। এর জন্য অবশ্যই দায়ি দৈনিক করোনা টেস্ট, যা দেশে নাটকীয়ভাবে বেড়ে গিয়েছে। তবে সংক্রমণের আসল সংখ্যা এখনও সামনে আসেনি কারণ অনেক মার্কিনিরা টেস্ট করাননি এবং অসুস্থতা ছাড়াই অনেকে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।












Click it and Unblock the Notifications