চিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছুঁল ১৮৬৮, বিলাস বহুল জাহাজে আক্রান্ত ৪৫০-এর বেশি

চিনের হুবেই প্রদেশে নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ১৮০৭ জন।

চিনের হুবেই প্রদেশে নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ১৮০৭ জন। অন্যদিকে জাপান উপকূলে থাকা বিলাসবহুল জাহাজে কমপক্ষে ৪৫০ জনের বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

মৃতের সংখ্যা ১৮৬৮

মৃতের সংখ্যা ১৮৬৮

৩ ফেব্রুয়ারি সোমবার চিন প্রশাসনের তরফে জানানো হয়েছিল মৃতের সংখ্যা ৩৬০। আর ৯ ফেব্রুয়ারি রবিবার রাতে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে যায়। এই শনিবার মৃতের সংখ্যা পৌঁছে যায় ১৬৬৫-তে। সোমবার রাতে মৃতের সংখ্যা পৌঁছে যায় ১৮৬৮-তে।

আক্রান্ত আরও ১৮০৭ জন

আক্রান্ত আরও ১৮০৭ জন

৩ ফেব্রুয়ারি সোমবার জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা ১৭,২০০ জন। আর ৯ ফেব্রুয়ারি রবিবার আক্রান্তের সংখ্যাটা ৩৯৮০০ অতিক্রম করে। শুক্রবার রাতে সরকারি ভাবে জানানো হয়েছে, ৬৭,৫৩৫ জন নোবেল করোনা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। শনিবার নতুন করে ২০০৯ জন এই ভাইরাসে আক্রান্তের কথা জানানো হয়। সোমবার রাতে জানানো হয়েছে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮০৭ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৭২,৪৩৬ ছাড়িয়ে গিয়েছে।

উৎপাদন শিল্পের ৮০ শতাংশের কাজ শুরু

উৎপাদন শিল্পের ৮০ শতাংশের কাজ শুরু

সোমবার জানা গিয়েছে, চিনের উৎপাদন শিল্পের ৮০ শতাংশের বেশি কাজ শুরু করে দিয়েছে। সংখ্যাটা ২০ হাজারের কাছাকাছি।

জাপান উপকূলে ডায়মন্ড প্রিন্সেসে আক্রান্তের সংখ্যা বাড়ছে

জাপান উপকূলে ডায়মন্ড প্রিন্সেসে আক্রান্তের সংখ্যা বাড়ছে

জাপান উপকূলে আটকে রাখা হয়েছে ডায়মন্ড প্রিন্সের নামে বিলাসবহুল জাহাজকে। সেখানকার ১৭২৩ যাত্রীর মধ্যে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫৪ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+