করোনা ভাইরাস: একদিনে সর্বোচ্চ শনাক্ত, মোট মৃত্যু ৯ হাজার ছাড়াল বাংলাদেশে
বাংলাদেশের ইতিহাসে একদিনে করোনাভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে গত চব্বিশ ঘন্টায়। গতকাল মঙ্গলবার যে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছিল, একদিনের ব্যবধানে সেটি টপকে গেছে।
বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৫,৩৫৮ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে।
এর আগে গতকাল মঙ্গলবার ৫,১৮১ জন শনাক্ত হয়েছিল।
এখন শনাক্তের হার ১৯.৯০ শতাংশ। অর্থাৎ প্রায় প্রতি পাঁচজনের পরীক্ষায় একজন নতুন রোগী শনাক্ত হচ্ছেন।
আরো পড়ুন:
নিজেকে আক্রান্ত মনে হলে কী করবেন, কোথায় যাবেন?
করোনাভাইরাস নিয়ে আপনার যা জানা প্রয়োজন
করোনাভাইরাস: সুস্থ হয়ে উঠতে কতদিন লাগে?
করোনাভাইরাস: স্বাদ-গন্ধ কমলেই রেড অ্যালার্ট
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২ জনের।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৪৬ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২,২১৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।
গত বছরের মার্চের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
গত বছর দোসরা জুলাই সর্বোচ্চ ৪,০১৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়।
এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশর ঘরে নেমে এসেছিল।
তবে মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।
এমনকি মৃত্যুর সংখ্যাও বেশ কিছুদিন দশের নিচে ছিল। কিন্তু তাতে দেখা যাচ্ছে ঊর্ধ্বগতি।
বিবিসি বাংলার অন্যান্য খবর:
কাদের মির্জা কেন আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন
ইরানের সাথে চুক্তি করার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নজর দিল চীন
বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূচী কি গভীর সঙ্কটে পড়তে যাচ্ছে?
অ্যাকোয়ারিয়ামের সাকার ফিশ কেন মাছ চাষীদের মাথা ব্যথার কারণ?













Click it and Unblock the Notifications