করোনা ভাইরাস ঠেকানোর রাস্তা খুঁজে পাচ্ছে না চিন! এখনও পর্যন্ত সংক্রমণে মৃত ৬৩৮

চিনে নোবেল করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে ৬৩৮। বৃহস্পতিবার রাতে এই সংখ্যার কথা জানায় চিন কর্তৃপক্ষ। অন্যদিকে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার পেরিয়ে গিয়েছে। সরকারি তরফে ৩১ হাজার ১০০ জনের আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছে। অ্যদিকে জাপানে এখনও পর্যন্ত ৬১ জনের দেহে এই ভাইরাস পাওয়া গিয়েছে।

লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা

লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা

বুধবার পর্যন্ত চিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছিল ৫৬৩। একদিনে সেই সংখ্যা বাড়ে ৭৫। এদিকে সংক্রমণিত ব্যক্তিদের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শুক্রবার চিনের প্রশাসনের তরফে জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা প্রায় ৯০০০। শনিবার জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা ১১,৭৯১ জন। সোমবার জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা ১৭,২০০ জন। মঙ্গলবার জানানো হয়েছিল ২৪৩২৪ জন আক্রান্ত হয়েছেন নোবেল করোনা ভাইরাসে। আর বুধবার রাতে জানানো হয়েছে ২৮,০১৮ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে আক্রমণে। সেই সংখ্যা একদিনে আরও সাত হাজার বেড়েছে।

বেজিংয়েও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস

বেজিংয়েও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস

হুবেই থেকে এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে চিনের অন্যান্য প্রান্তে। বেজিংয়েও আক্রান্তের সংখ্যা কয়েকশ বলে জানা গিয়েছে। এই কারণেই বেশ কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে চিনের রাজধানীতে। আপাতত বহু মানুষ একসঙ্গে খাওয়া কিংবা একসঙ্গে কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। এমনটাই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বেজিং-এ। আগে থেকে কোনও পরিকল্পনা নেওয়া হয়ে থাকলে তা বাতিল কিংবা পিছিয়ে দিতে বলা হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

এদিকে চিনের এক অনলাইন খবরের সাইটের দাবি দেশে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৪,৫৮৯ জনের। যা চিন সরকারের ঘোষণা করা সংখ্যার চেয়ে অনেকটাই বেশি। এর আগে ১ ফেব্রুয়ারি চিনের সবচেয়ে বড় অনলাইন খবরের সাইট টেনসেন্ট নিশ্চিত করে জানিয়েছিল যে এই দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫৪,০২৩ জন, যা সরকারি হিসাবের ১০ গুণ বেশি।

করোনা ভাইরাস নিয়ে সতর্ক করা চিকিৎসকের মৃত্যু

করোনা ভাইরাস নিয়ে সতর্ক করা চিকিৎসকের মৃত্যু

অন্যদিকে করোনা ভাইরাস মহামারী নিয়ে সতর্ক করা চিকিৎসক, লি ওয়েনলিয়াংয়ের মৃত্যু হল এই ভাইরাসের সংক্রমণেই। ৩৪ বছরের চিকিৎসক কয়েকদিন ধরেই ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। শেষমেষ গতকাল চিনের সময় রাত সাড়ে নটা নাগাদ তিনি মারা যান বলে জানা গিয়েছে। উহানের করোনা ভাইরাস সংক্রমণ ও মহামারি নিয়ে যেই ৮ জন চিকিৎসক প্রথম বিশ্বকে সতর্ক করেছিলেন তাদের অন্যতম ছিলেন চিনের চিকিৎসক লি ওয়েনলিয়াং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+