India-Bangladesh: ভারতের মোস্ট ওয়াটেন্ড জঙ্গি পরেশ বড়ুয়ার ফাঁসির সাজা রদ করল বাংলাদেশ
India-Bangladesh: ভারতের মোস্ট ওয়াটেন্ড জঙ্গি তথা আলফা প্রধান পরেশ বড়ুয়ার (Ulfa chief Paresh Baruah) ফাঁসি রদ করল বাংলাদেশ। একই সঙ্গে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ড রদ হয়ে গিয়েছে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরেরও। এই মামলাতেই ফাঁসির সাজা রদ হয়েছে উলফা প্রধানের।
চট্টগ্রামের একেবারে অন্যতম হাইভোল্টেজ মামলা এই চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান। এই মামলাতে পরেশ বড়ুয়ার ফাঁসি রদ হলেও যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও পরেশ বড়ুয়া এই মুহূর্তে কোথায় তা স্পষ্ট নয়। কখনও তিনি চিনে তো আবার কখনও মায়ানমারে গা ঢাকা দিয়ে আছেন বলে শোনা যায় (India-Bangladesh) ।

ভারতের একাধিক নিরাপত্তা সংস্থা মোস্ট ওয়াটেন্ড জঙ্গি'র খোঁজ দীর্ঘদিন ধরে চালাচ্ছে। বলে রাখা প্রয়োজন, আলফার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। নাশকতার চালানোর পাশাপাশি একাধিক গণহত্যার ঘটনায় নাম জড়িয়েছে এই জঙ্গি সংগঠনে। আড়ালে থেকে এখনও বহু নাশকতার ঘটনার সঙ্গে জড়িত আলফা। বিশেষ করে ভারতের উত্তর-পূর্ব সীমান্তে বহু নাশকতার ঘটনার সঙ্গে পরেশ বড়ুয়ার এই সংগঠনের যোগ আছে বলে নিরাপত্তা সংস্থার হাতে এসেছে বলে খবর।
Bangladesh: ১০ ট্রাক অস্ত্র মামলা আসলে কী?
তৎকালীন বাংলাদেশে খালেদা জিয়া সরকারের মধ্যে আলফা ভয়ঙ্কর প্রভাব গড়ে তোলে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র চোরচালান করা হয়। কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। চোরাচালানের আগেই সব কেলেঙ্কারি ফাঁস হয়ে যায়। হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্তরা। এত পরিমান অস্ত্র পাচার করা হচ্ছিল যে তা নিতে ১০ টি ট্রাক লেগেছিল সে দেশের বন্দর এবং প্রশাসনের আধিকারিকদের। এরপর থেকেই এই মামলা দশ ট্রাক অস্ত্র মামলা হিসাবে চিহ্নিত হয়ে আসছে।
ঘটনার পূর্ণাং তদন্তের নির্দেশ দেওয়া হয়। কিন্তু কাউকে ধরা সম্ভব হয়নি। এই অবস্থায় বাংলাদেশে পরিবররন হয় ঘটনার তদন্তে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এমনকি ভারতের মোস্ট ওয়াটেন্ড জঙ্গি তথা আলফা প্রধান পরেশ বড়ুয়ার (Ulfa chief Paresh Baruah) নাম সামনে আসে। একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
ফাঁসির সাজার শোনানো হয় পরেশ বড়ুয়ার। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক মোস্ট ওয়াটেন্ড অপরাধীকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবার রেহাই পেয়ে গেলেন পরেশ বড়ুয়াও।












Click it and Unblock the Notifications