বিমানের বাথরুমে মৃত্যু পাইলটের! এমারজেন্সি ল্যান্ডিং করালেন কো-পাইলট

মিয়ামি থেকে চিলির সান্তিয়াগো যাওয়ার পথে বিমানের পাইলটের অসুস্থ হয়ে মৃত্যু হয়। বিমানটিকে পানামায় জরুরি অবতরণ করান কো-পাইলট। সেখানেই পাইলটকে মৃত বলে ঘোষণা করা হয়। বিমানে ২৭১ জন যাত্রী ছিলেন। ঘটনাটি সোমবার ১৪ অগাস্টের।

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিলির সান্তিয়াগোর উদ্দেশে রওনা হয় লাতাম এয়ারলাইন্সের একটি বিমান। ফ্লাইট কমান্ডার মাঝপথে অসুস্থ হয়ে পড়ে। বিমানের টয়লেটে তাঁর মৃত্যু হয়। ফ্লাইটটি রওনা দেয় সোমবার রাত ২২.১১-তে।

পাইলটের মৃত্যু

যাত্রার ৩ ঘন্টার সময়ের মধ্যে পাইলট অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে, অসুস্থ হওয়ার সময় তাঁর চিকিৎসা সহায়তার প্রয়োজন ছিল। যদিও তা পাওয়া যায়নি। সেখানকার এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে যে সময় ফ্লাইট কমান্ডার ইভান আন্দার অসুস্থ হয়ে পড়েন, সেই সময় বিমানটি ৩৭ হাজার ফুট ওপরে ছিল।

ফ্লাইট কমান্ডার বিমানের টয়লেটে যাওয়ার জন্য ডেক ছাড়েন। দায়িত্ব নেন কো পাইলট। ফ্লাইট কমান্ডার বিমানের টয়লেটেই পড়ে যান। পরবর্তী সময়ে বিমানের অন্য ক্রু সদস্যরা জরুরি সহায়তা দেন। বিমানটিকে পানামা সিটির টোকুমেন ইন্টার ন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করানো হয়। ওই ঘটনার প্রায় ২৮ মিনিট পরে বিমানটি পানামা সিটির রানওয়েতে জরুরি অবতরণ করে।

পানামা সিটিতে অবতরণের পরে ২৫ বছরে অভিজ্ঞ ক্যাপ্টেন ইভান আন্দারকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পর বিমানটি মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫.২৪-এ পানামা সিটি ত্যাগ করে সান্তিয়াগোতে পৌঁছয় রাত ১১.৫৫-তে। পাইটলের মৃত্যুজনিত কারণে বিমানটি প্রায় সাড়ে পাঁচ ঘন্টা দেরি করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+