প্রবল বিস্ফোরণ, কালো ধোঁয়াতে ঢাকল আকাশ! মর্মান্তিক মৃত্যু ১৮ হাজার গরুর

বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল টেক্সাসের একটি ডেয়ারি ফার্ম। বিস্ফোরণের পর সেখানে বিধ্বংসী আগুন লেগে যায়। আর তাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে ১৮ হাজার গরুর। সে দেশে একসঙ্গে এতগুলি গবাদি পশুর মৃত্যুর ঘটনা এই প্রথম। ফলে এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

গত কয়েকদিন আগে টেক্সাসের ডিমিটের সাউথ ফর্ক ডেইরি ফার্মে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের পর একেবারে কালো ধোঁয়াতে গোটা আকাশ ঢেকে যায়। শুধু তাই নয়, বহুদুর থেকেও ধোঁয়া দেখতে পাওয়া যায়। তবে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর দেখা যায় ওই ফার্মে থাকা ১৮ হাজার গরু'র মৃত্যু হয়েছে। যা আমেরিকায় প্রতিদিন নিহত গরুর সংখ্যার প্রায় তিনগুণ বলে জানাচ্ছেন আধিকারিকরা।

explosion

তবে বড়সড় এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও ব্যক্তির মৃত্যু হয়নি বলেই খবর। তবে ঘটনার সময়ে আটকে পড়া বেশ কয়েকজন উদ্ধার করা হয়। এবং তাঁদের এই মুহূর্তে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে বলেই জানা গিয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও ঠিক কারণে এত বড় বিস্ফোরণ এবং তার থেকে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

তবে আধিকারিকরা মনে করছেন, কোনও যান্ত্রিক ত্রুটি থেকে এই আগুন লাগতে পারে। এই ঘটনার তদন্তভার ইতিমধ্যে টেক্সাসের একটি তদন্তকারী সংস্থাকে দেওয়া হয়েছে। কীভাবে এই এত বড় আগুন লাগল তাঁরা তা পরীক্ষা করে দেখবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে আরও জানাচ্ছে, আগুনে মৃত গরুগুলির বেশির ভাগই হলস্টেইন এবং জার্সি গরুর মিশ্রণ। সবকটি গিরুই একেবারে উন্নতজাতের ছিল। খামারের মোট ১৮,০০০ গরুর প্রায় ৯০ শতাংশ ই ছিল হলস্টেইন এবং জার্সি গরুর মিশ্রণ। ফলে একসঙ্গে এতগুলি গরুর মৃত্যু বড়সড় ক্ষতি হিসাবেই দেখা হচ্ছে।

আর্থিক ভাবেও ব্যাপক ক্ষতি হয়েছে বলেই দেখা হচ্ছে। স্থানীয় মানুষজন জানাচ্ছেন, বহুদুর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর কালো ধোঁয়াতে ঢেকে যায় চারপাশ। ঘটনার মুহূর্তের পরেই অনেকেই পরিস্থিতির ছবি ক্যামেরাবন্দি করেন। আর তা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পর থেকেই ভাইরাল। সাউথ ফর্ক ডেইরি ফার্ম ক্যাস্ট্রো কাউন্টিতে অবস্থিত, টেক্সাসের অন্যতম বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী কাউন্টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+