মধ্য ফিলিপিন্সে ভূমিকম্পে মৃত ২৮, রিখটার স্কেলে তীব্রতা ৭.২

মঙ্গলবার সকালে বোহোল দ্বীপের কারমেন শহরের ভূপৃষ্ঠ থেকে ৫৬ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে উচু উচু বাড়ি, দোকান বাজার ধূলিস্যাৎ হতে শুরু করে। দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিকরা জানান, বোহোলে মোট ১৬ জন ও সেবুতে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে।
এই ভূমিকম্পে সেবু শহরের একটি মৎস্যবন্দরের একাংশ ধসে পড়লে মৃত্যু হয় চার জনের। সেবু এলাকারই ম্যান্দাও বাজারের ছাদ ভেঙে পড়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৯ জন।
দক্ষিণ মানিলা থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরে অবস্থিত এই সেবু প্রদেশ। প্রায় ২ লক্ষ ৬০ হাজার মানুষ বসবাস করেন এখানে। বোহোল দ্বীপেও প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষের বসবাস। এখানকার সমুদ্রসৈকতের কারণে বিদেশিদের কাছে এই দ্বীপটি অত্যন্ত জনপ্রিয়ও বটে। এই প্রথমবার নয়, প্রসান্ত সাগরে রিং অফ ফায়ার অংশে অবস্থানের কারণে এর আগেও বহুবার ভূমিকম্প হয়েছে এই অঞ্চলে। তবে, এদিন জাতীয় ছুটির দিন হওয়ায় স্কুল ও অফিস বন্ধ ছিল। সেই কারণেই ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম বলে জানিয়েছন দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিকরা।
এদিকে সেবু দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের প্রধান নেইল স্যানচেজ জানিয়েছেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা অফিসও ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভূমিকম্পে। সেই কারণে যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে পড়েছে।
এদিন ভূমিকম্প অনুভূত হতেই দৌড়াদৌড়ি পড়ে যায় সর্বত্র। বাড়ি এমনকী হাসপাতাল থেকেও তড়িঘড়ি বেরিয়ে পড়তে শুরু করেন সকলে। বোহেলের রাজ্যপাল এডগার্ডো চাট্টো জানিয়েছন, এই ঘটনায় তাগবিলরন প্রান্তের একটি গীর্জা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিটি হলের দেওয়াল ধসে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। লোবক শহরে ১৭০০ সালের একটি গীর্জা এই ভূমিকম্পে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। অন্যান্য শতাব্দীপ্রাচীন বহু গীর্জাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications