ভূতকে জলের বিল মিটিয়ে দিতে নির্দেশ, নইলে গ্রেফতার!

ভাবছেন, এ কী আবোল-তাবোল রে বাবা! মোটেই নয়। তা হলে শুনুন গোটা ঘটনা।
ফতিমা জিন্না। 'পাকিস্তানের জনক' মহম্মদ আলি জিন্নার বোন। ১৯৬৭ সালে এন্তেকাল হয় তাঁর। আজ ৪৭ বছর পর তাঁকে জলের বিল বাবদ ২,৬৩,৭৭৪ টাকা দিতে নির্দেশ দিয়েছে করাচি ওয়াটার অ্যান্ড সিউয়ারেজ বোর্ড! পাকিস্তান জুড়ে আলোড়ন উঠেছে এই খবরে।
ফতিমা জিন্না এতদিন বিল মেটাননি, এটা হঠাৎ চোখে পড়ে চলতি বছরের এপ্রিলে। পুরনো রেকর্ড ঘাঁটতে ঘাঁটতে। ২৮ মে পর্যন্ত শহরবাসীকে বিল মিটিয়ে দেওয়ার সময় দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট দফতর ভেবেছিল, ফতিমা জিন্নাও আসবেন বুঝি বিল দিতে। কিন্তু মরা মানুষ কি আর আসে? উনিও আসেননি। তার পরই কর্তারা দীর্ঘ নোটিশ পাঠান আরএ ২৪১, ক্যান্টনমেন্ট এলাকার ঠিকানায়। মজার ব্যাপার হল, ওই ঠিকানায় এখন গড়ে উঠেছে মিউজিয়াম! ১৯৪৪ সালের মার্চে, মানে যখনও পাকিস্তানের জন্ম হয়নি, তখন মহম্মদ আলি জিন্না এক লক্ষ টাকার কিছু বেশি দামে এখানে একটি বাড়ি কেনেন। ১৯৪৮ সাল থেকে এখানে থাকতে শুরু করেন ফতিমা। ১৯৬৪ সাল পর্যন্ত এখানে ছিলেন। পরে ১৯৬৭ সালে তিনি দেহ রাখেন।
সরকারি নোটিশে বলা হয়েছে, ১০ দিনের ভিতর বকেয়া টাকা না মেটালে জলের লাইন কেটে দেওয়া হবে। তার পর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলাম করে বকেয়া টাকা আদায় করা হবে। এমনকী, খেলাপিকে গ্রেফতার করে হাজতেও পাঠানো হবে। মানে ভূত ধরতে বেরোবে পুলিশ!
করাচি ওয়াটার অ্যান্ড সিউয়ারেজ বোর্ডের ম্যানেজিং ডিরেক্টরের সাফাই, কী করে বুঝব এই ফতিমা জিন্না 'জাতির জনক' মহম্মদ জিন্নারই বোন! কিন্তু ঠিকানা দেখেও কি বুঝতে পারেননি? এ বার তিনি নিরুত্তর। শুধু বলেছেন, এই নোটিশ প্রত্যাহার করে নেওয়া হবে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications