করাচিতে আইএসআইয়ের সুরক্ষা কবচে রয়েছেন দাউদ, দাবি গ্যাংস্টার ইজাজের

করাচিতেই আছেন দাউদ ইব্রাহিম। আর তাঁকে রক্ষা কবচ দিয়ে রেখেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।

করাচিতেই আছেন দাউদ ইব্রাহিম। আর তাঁকে রক্ষা কবচ দিয়ে রেখেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এমনই জানিয়েছেন দাউদের প্রাক্তন সহযোগী গ্যাংস্টার এজাজ লাকড়ওয়ালা। বিহারের পাটনা থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। করাচিতে দাউদের দুটি বাড়ির ঠিকানাও জানিয়েেছ এজাজ।

করাচিতে আইএসআইয়ের সুরক্ষা কবচে রয়েছন দাউদ, দাবি গ্যাংস্টার ইজাজের

একটি করাচির ডিফেন্স হাউসিং এলাকায়। ৬এ খয়াবান তানজিম ফেজ-৫। দ্বিতীয়টি করাচির ক্লিফটনে। ডি-১৩, ব্লক-৪। এজাজ জেরায় জানিয়েছে দাউদের নিরাপত্তায় আইএসআইয়ের দক্ষ কমান্ডাররা রয়েছে। এবং পাকিস্তানের সেনা প্রধান তা জানেন বলে দাবি করেছেন এজাজ। কারণ সেনা প্রধানের অনুমতি ছাড়া এই উচ্চ পর্যায়ের নিরপত্তা দেওয়া সম্ভব নয়।

পাকিস্তানে বসবাস করছে দাউদ তবে তার পায়ে গ্যাংরিন হয়েছে বলে জানিয়েছেন এজাজ। গোপনে হজ যাত্রায় গিয়েছিলেন তিনি। যদিও পাকিস্তানের পক্ষ থেকে বারবারই দাবি করা হয়েছে দাউদ সেদেশে নেই। কিন্তু একাধিকবার পাকিস্তানে দাউদের উপস্থিতির দাবি জানিয়েছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+