Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাকিস্তানেই রয়েছে দাউদ- দ্বিতীয়বার বিয়ে করেছেন, ফাঁস করলেন ডনের ভাগ্নে

পাকিস্তানেই রয়েছে দাউদ- দ্বিতীয়বার বিয়ে করেছেন, ফাঁস করলেন ডনের ভাগ্নে

পাকিস্তানেই রয়েছেন ডন দাউড ইব্রাহিম। সেখান থেকেই ডি-কোম্পানি পরিচালনা করেন তিনি। আবার দ্বিতীয়বার বিয়েও করেছেন ডন। ফাঁস করলেন দাউদের বোন হাসিনা পার্কারের ছেলে। এক পাকিস্তানি মহিলাকে বিয়ে করেছেন দাউদ। এনআইএ জেরায় ফাঁস করেছেন দাউদের ভাগ্নে। প্রথম পক্ষের স্ত্রীর বর্তমান থাকতেই দ্বিতীয়বার বিয়ে করেছেন তিনি।

পাকিস্তােনই রয়েছেন দাউদ

পাকিস্তােনই রয়েছেন দাউদ

দাউদ পাকিস্তানেই রয়েছে এমনই দাবি বারবার করে এসেছে ভারত। কিন্তু পাকিস্তান বারবারই সেকথা অস্বীকার করেছে অথবা এড়িয়ে গিয়েছে। কিন্তু এবার দাউদের পাকিস্তানে থাকার খবর নিশ্চিত করলেন তাঁরই পরিবারের লোক। দাউদের বোন হাসিনা পার্কারের ছেলে এনআইএ জেরার মুখে জানিয়েছেন করাচিতে রয়েছেন দাউদ ইব্রাহিম। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে হাসিনা পার্কারের ছেলেকে হেফাজতে নেয় এনআইএ। সেই জেরায় দাউদের ভাগ্নে আলি শাহ জানিয়েছেন যে তাঁর মামা দাউদ ইব্রাহিম এখন করাচিতে রয়েছেন।

দ্বিতীয়বার বিয়ে দাউদের

দ্বিতীয়বার বিয়ে দাউদের

ফের বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম। তাঁর বোন হাসিনা পার্কারের ছেলে শাহ আলি এনআইএ জেরায় জানিয়েছে দ্বিতীয়বার বিয়ে করেছেন ডি কোম্পানির ডন দাউদ ইব্রাহিম। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়নি এখনও। তার মধ্যেই দ্বিতীয়বার বিয়ে করেছেন তিনি। এক পাকিস্তানি মহিলাকে বিয়ে করেছেন দাউদ। পাকিস্তানের করাচিতেই বসেছিল দাউদের বিয়ের আসর। শাহ আলি জানিয়েছেন প্রথম স্ত্রী মেহজবিনের উপর থেকে তদন্তকারীদের নজর ঘোরাতেই দ্বিতীয়বার বিয়ে করেন দাউদ। ২০২২ সালের জুলাই মাসেই মেহজবিনের সঙ্গে দেখা করেছিলেন শাহ আলি। দুবাইয়ে তাঁদের মোলাকাত হয়েছিল। সেখানেই মেহজবিন জানিয়েছেন দাউদের দ্বিতীয় বিয়ের কথা।

ভারতে যোগাযোগ রাখেন মেহজবিন

ভারতে যোগাযোগ রাখেন মেহজবিন

দাউদের স্ত্রী মেহজবিনের উপরে নজর রয়েছে তদন্তকারী সংস্থার। দুবাইয়ে থাকেন মেহজবিন। সেখান থেকে হোয়াটসঅ্যাপ করে ভারতে তাঁর পরিবার এবং আত্মীয়দের সঙ্গে তিনি যোগাযোগ রাখেন বলে জানিয়েছেন দাউদের ভাগ্নে শাহ আলি। দাউদ যে এখনও করাচিতেই রয়েছেন তা এনআইএকে নিশ্চিত করেছেন শাহ আলি। তাঁর সঙ্গে দাউদের যোগাযোগ নেই বলেই দাবি হাসিনা পার্কারের ছেলের।

নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান

নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান

দাউদকে ভারতে নিয়ে আসার প্রবল চেষ্টা চালানো হচ্ছে। মুম্বই হামলার মূল চক্রী দাউদকে গ্রেফতার করে ভারতে নিয়ে আসতে চাইছে মোদী সরকার। কিন্তু পাকিস্তানে করাচিতে গোপন ডেরায় রাখা হয়েছে দাউদকে। এবং তাঁকে নিরাপত্তা দিচ্ছে পাক সরকার এমনই দাবি করা হয়েছে। যদিও পাকিস্তান সরকার বারবারই সেই অভিযোগ অস্বীকার করেছে। সেকারণে পোক্ত কোনও প্রমাণ ছড়া দাউদের করাচিতে থাকার দাবি জানাতে পারছে না ভারত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+