‌করোনা মোকাবিলায় হিমাচল প্রদেশ সরকারকে অর্থদান দলাই লামার

‌করোনা মোকাবিলায় হিমাচল প্রদেশ সরকারকে অর্থদান দলাই লামার

করোনা ভাইরাস মহামারি যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তা দেখে মানুষের মনে ভয়ের মনোভাব তৈরি হয়েছে। গোটা বিশ্ব এখন স্তব্ধ। এরকম পরিস্থিতি বহু দশক ধরে মানুষ দেখেননি। এরকম অবস্থায় দলাই লামা বৃহস্পতিবার জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে যে পদক্ষেপ নিয়েছে তা কার্যকর হবে।

‌করোনা মোকাবিলায় হিমাচল প্রদেশ সরকারকে অর্থদান দলাই লামার


এখনও পর্যন্ত এই দেখে ৬৫০-এর কাছাকাছি মানুষ এই রোগে সংক্রমিত হয়েছে। এরপরই দেশজুড়ে ২১দিনের লকডাউনের ঘোষণা করা হয়। তাও কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় মানুষের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞার জন্য কার্ফু জারি করা হয়েছে। তিব্বতীয় আধ্যাত্মিক গুরু দলাই লামা হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরকে চিঠি লিখে জানিয়েছেন যে দ্রুত–সংক্রমিত হওয়া এই রোগ নিয়ন্ত্রণ করতে তাঁর পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে। দলাই লামা বলেন, '‌গত ৬০ বছর ধরে এই হিমাচল প্রদেশই আমার বাড়ি, আমি প্রাকৃতিকভাবে এখানকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক অনুভব করি।’‌

দলাই লামা চিঠিতে লেখেন, '‌সুতরাং, শ্রদ্ধা ও সহানুভূতির নিদর্শন হিসাবে, হিমাচল প্রদেশের দরিদ্র ও অভাবী মানুষের জন্য খাদ্য ও ওষুধের মতো প্রয়োজনীয় জিনিস সরবরাহে আমি দালাই লামার গাদেন ফোদারং ট্রাস্টের দ্বারা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে কিছু অর্থদান করছি।’‌ প্রসঙ্গত, করোনা ভাইরাস মারণ রোগটি চিন দেশ থেকে উৎপন্ন হয়ে গোটা বিশ্বে তা ছড়িয়ে পড়েছে। মূলতঃ চিন থেকেই পালিয়ে ভারতে আশ্রয় নেন দলাই লামা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+