Cyclone Remal: বাংলাদেশে রেমালের বলি ৩, বাংলায় মৃত্যু বেড়ে ৫
রেমালের দাপটে বিপর্যস্ত বাংলাদেশ। ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে বাংলাদেশের উপর আছড়ে পড়েছে রেমাল। তবে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যশোরের বিস্তীর্ণ অন্ধকারে ডুবে গিয়েছে। রাতভর বাংলাদেশের খুপাড়া, যশোর, সাতক্ষীরায় তাণ্ডব চালিয়েছে রেমাল।
বাংলাদেশের সাতক্ষীরাতে ত্রাণশিবিরে যাওয়ার পথে জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে শৌকত মোল্লা নামে একজনের। পটুয়া খালিতে জোয়ারের জলে ভেসে গিয়ে মারা গিয়েছেন একজন। এছাড়াও আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েেছ। এদিকে রকেমালের দাপটে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৫ হয়ে গিয়েছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে মৃতের সংখ্যাও বেড়েছে। জানা গিয়েছে মোট ৭ জন মারা গিয়েছে বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমালের দাপটে। সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মাঝে রাত সাড়ে্ ১১ এগারোটা থেকে ল্যান্ডফল শুরু হয়েছিল রেমালের। আগে থেকেই সেখানে তৎপর ছিল প্রশাসন।
রবিবার রাতের মধ্যেই বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে ৮ লক্ষ মানুষকে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল উপকূলবর্তী জেলার সব ফেরি পরিষেবা। তারপরেও ঝড়ের তাণ্ডবে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন। এখনও বাংলাদেশে বর্ষণ চলছে। ঘর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল। রেমালের তাণ্ডবে বাংলাদেশের একাধিক উপকূলবর্তী গ্রামের কাচা ঘরকবাড়ি ভেঙে গিয়েছে। অসংখ্য গাছ উপড়ে পড়েছে।
ঘূর্ণাবর্তে সঙ্গে ভরা কোটালের কারণে নদী এবং সমুদ্র দুই উত্তাল হয়ে উঠেছিল। ১২ ফুট উঁচু পর্যন্ত ঢেউ দেখা গিয়েছে সমুদ্রে। বাংলাদেশের উপকূলবর্তী নীচু এলাকা একেবারে প্লাবিত হয়েছে। চট্টগ্রামেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়েছিল। চট্টোগ্রামের বিমান পরিষেবা বন্ধ রয়েছে। কক্সবাজারের বিমান পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications